OnePlus 6T ফোনের সাথে একাধিক আকর্ষনীয় লঞ্চ অফারে ঘোষণা করেছে OnePlus। Citibank ও ICICI Bank ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা OnePlus 6T কিনলে 2,000 টাকা ছাড় পাবেন। Kotak 811 নো কস্ট EMI এর সাথেই বিনামূল্যে ড্যামেজ প্রোটেকশান দেবে।
6GB RAM+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 37,999 টাকা
ভারতে বিক্রি শুরু হল নতুন OnePlus 6T। বৃহস্পতিবার মধ্যরাতে শুধুমাত্র Amazon Prime গ্রাহকদের জন্য বিক্রি শুরু হয়েছে OnePlus 6T। এই সপ্তাহের শুরুতেই নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হয়েছিল OnePlus এর লেটেস্ট ফ্ল্যাগশিপ। Amazon.in ছাড়াও কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে এই স্মার্টফোন।
আরও পড়ুন: OnePlus 6T লঞ্চ ইভেন্ট দেখুন এখানে
তিনটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন OnePlus 6T। 6GB RAM+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 37,999 টাকা মিরর ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। 8GB+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 41,999 টাকা। মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ভেরিয়েন্ট। আর সর্বোচ্চ 8GB RAM+256GB স্টোরেজে মিডনাইট ব্ল্যাক OnePlus 6T ফোনের দাম 45,999 টাকা। 1 নভেম্বর থেকে Amazon.in থেকে ভারতে পাওয়া যাবে OnePlus 6T। অনলাইনে Amazon.in ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে OnePlus 6T। বৃহস্পতিবার শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন। শুক্রবার সব গ্রাহকের জন্য বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
OnePlus 6T ফোনের সাথে একাধিক আকর্ষনীয় লঞ্চ অফারে ঘোষণা করেছে OnePlus। Citibank ও ICICI Bank ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা OnePlus 6T কিনলে 2,000 টাকা ছাড় পাবেন। Kotak 811 নো কস্ট EMI এর সাথেই বিনামূল্যে ড্যামেজ প্রোটেকশান দেবে। Jio দিচ্ছে 3TB পর্যন্ত অতিরিক্ত 4G ডাটা। Amazon Pay ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও Kindle স্টোরে পাওয়া যাবে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। Amazon ছাড়াও কোম্পানির নিজস্ব অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে OnePlus 6T।
আগামী 3 নভেম্বর থেকে রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা আর কোম্পানির নিজস্ব অফলাইন স্টোর থেকে OnePlus 6T পাওয়া যাবে।
ডুয়াল সিম OnePlus 6T ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব OxygenOS স্কিন। OnePlus 6T তে রয়েছে একটি 6.41 ইঞ্চি AMOLED ডিসপ্লে। থাকবে sRGB সাপোর্ট।এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য থাকবে Gorilla Glass 6। ফোনের ভিতরে থাকছে Snapgragon 845 চিপসেট, 6GB/8GB LPDDR4X RAM আর 128GB/256GB স্টোরেজ।
আরও পড়ুন: কেন OnePlus 6T থেকে বাদ গেল হেডফোন জ্যাক আর ওয়্যারলেস চার্জিং?
OnePlus 6T তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। পএই ক্যামেরাই থাকবে একটি 16MP Sony IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি 20MP Sony IMX376K সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য OnePlus 6T তে রয়েছে একটি 16MP Sony IMX371 সেন্সার।
আরও পড়ুন: 2019 সালের শুরুতে 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus
কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর একটি USB Type-C (v2.0) পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 ব্যাটারি আর ফাস্ট চার্জিং সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project