কেন OnePlus 6T থেকে বাদ গেল হেডফোন জ্যাক আর ওয়্যারলেস চার্জিং?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 অক্টোবর 2018 12:13 IST
হাইলাইট
  • সোমবার নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus 6T
  • ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
  • বাদ গিয়েছে ওয়্যারলেস চার্জিং আর হেডফোন জ্যাক

OnePlus 6T থেকে বাদ গিয়েছে ওয়্যারলেস চার্জিং আর হেডফোন জ্যাক

সোমবার নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus 6T। এই ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর আগের থেকে বড় 3,700 mAh ব্যাটারি।

একাধিক আকর্ষনীয় ফিচার ও ডিজাইন যোগ হলেও OnePlus 6T থেকে বাদ গিয়েছে ওয়্যারলেস চার্জিং আর হেডফোন জ্যাক। এই প্রথম কোন OnePlus স্মার্টফোন থেকে হেডফোন জ্যাক বাদ গেল। যদিও ওয়্যারলেস চার্জিং আগে কোন OnePlus ফোনে দেখা যায়নি। তবে লঞ্চের পরেই এই কোম্পানির নতুন ফ্ল্যাগশিপে এই দুই ফিচার না থাকার কারন ব্যাখ্যা করেছেন কোম্পানির সিইও পিট লাউ।

Advertisement

আরও পড়ুন: 2019 সালের শুরুতে 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus

হেডফোন জ্যাক প্রসঙ্গে লাউ বলেন, “ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ঠিকভাবে ব্যবহারের জন্যই আমাদের OnePlus 6T ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দিতে হয়েছিল। কিন্তু OnePlus 6T ফোন থেকে এখনও হেডফোনের মাধ্যমে গান শোনা যাবে। 3.5 মিমি হেডফোন জ্যাক ব্যবহারের জন্য একটি অ্যাডাপটার ব্যবহার করতে হবে।”

 

“সবাই পছন্দ করবেন এমন প্রোডাক্ট বানানো অসম্ভব। তবে গ্রাহকের কথা শুনে প্রোডাক্ট তৈরীতে বিশ্বাস করি আমরা। ইতিমধ্যেই OnePlus কমিউনিটির 60 শতাংশ সদস্য ওয়্যারলেস হেডফোন ব্যবহার করেন।”

আরও পড়ুন: OnePlus 6T লঞ্চ ইভেন্ট দেখুন এখানে

ওয়্যারলেস ভার্জিং প্রসঙ্গে লাউ বলেন এই প্রযুক্তি এখনো ব্যবহারের উপযুক্ত হয়নি। “ওয়্যারলেস চার্জিং এর গতি স্লো হওয়ার কারনেই আমরা কোন OnePlus ডিভাইসে এই চার্জিং ব্যবহার করিনি।”

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good
  • Big, vibrant screen
  • All-day battery life
  • Excellent, up-to-date software
  • Bad
  • Disappointing low-light camera quality
  • Awkward and slow fingerprint sensor
  • No IP rating, wireless charging, or 3.5mm jack
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  9. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  10. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.