পকেট-সই দামে চলতি বছর লঞ্চ হবে OnePlus 8 Lite

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 জানুয়ারী 2020 17:01 IST
হাইলাইট
  • OnePlus 8 Lite ফোনের ডামি মডেল দেখা গিয়েছে
  • ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
  • চলতি বছর এই ফোন লঞ্চ হবে

OnePlus 8 Lite ফোনে থাকতে পারে MediaTek Dimensity 1000 চিপসেট

Photo Credit: Slashleaks

2020 সালে একসাথে তিনটি নতুন স্মার্টফোন করতে পারে OnePlus। OnePlus 8 আর OnePlus 8 Pro ফোনের সাথেই চলতি বছর লঞ্চ হতে পারে OnePlus 8 Lite। সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। একটি বাক্সের মধ্যে একগুচ্ছ OnePlus 8 Lite ডামি ফোনের ছবি প্রকাশে এসেছে। সেই ছবিতে নতুন বাজেট OnePlus ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।

সম্প্রতি Slashleaks ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে একটি প্লাস্টিক কনটেনারের মধ্যে একসাথে অনেকগুলি ফোনের ছবি সামনে এসেছে। এই বাক্সের মধ্যে শেষ ফোনের পিছনে OnePlus এর লোগো রয়েছে। নীল রঙের এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। সাথে একটি এলইডি ফ্ল্যাশ দেখা গিয়েছে। এই ছবি সামনে আসার পরেই একাধিক রিপোর্টে এই ফোনকে নতুন OnePlus 8 Lite হিসাবে দাবি করা হয়েছে।

OnePlus 8 Lite ফোনে থাকতে পারে MediaTek Dimensity 1000 চিপসেট। বিগত কয়েক বছর ধরেই একসাথে দুইটি করে স্মার্টফোন লঞ্চ করে OnePlus। তবে 2020 সালে তুলনামূলক কম দামে লঞ্চ হতে পারে কোম্পানির তৃতীয় স্মার্টফোন। যদিও অনেকে বলছেন OnePlus 8 Lite ফোনে সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 765 অথবা 765G চিপসেট ব্যবহার হতে পারে। মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য সম্প্রতি এই 5G চিপসেট লঞ্চ করেছে Qualcomm।

ডামি ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। অনেকেই বলছেন OnePlus 8 Lite ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এই ফোনে থাকতে পারে একটি 90Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে।

OnePlus 8 Lite ফোনের পিছনের ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল অথবা 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকতে পারে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর। ফোনের ভিতরে থাকতে পারে 4,000 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট। গত বছর লঞ্চ হয়েছিল OnePlus 7। একই দামে বাজারে আসতে পারে নতুন OnePlus 8 Lite।

Advertisement

আরও পড়ুন:

108MP সহ কবে লঞ্চ হবে Galaxy S11? জানিয়ে দিল Samsung

Advertisement

ফাঁস হল Realme X50 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 8, OnePlus, OnePlus 8 Lite, OnePlus 8 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.