Oneplus 8

Oneplus 8 - ख़बरें

  • 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
    OnePlus 13s-এর নতুন 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনের দাম 68,999 টাকা। তবে কোম্পানি 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। এইচডিএফসি, ইন্ডাসইন্ড, আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক, আইসিআইসিআই, এবং কোটাকের ক্রেডিট কার্ডে ওই ছাড় মিলবে। ফোনের স্পেসিফিকেশন বা ফিচারে কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই Snapdragon 8 Elite প্রসেসর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 80W ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 6.3 ইঞ্চি অ্যামোলেড প্রোএক্সডিআর ডিসপ্লে মিলবে।
  • Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
    অ্যামাজনের টিজার অনুসারে, OnePlus 15-এর 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলের সময় 81,999 টাকায় কেনা সম্ভব হবে। টিজারে বলা হয়েছে, ফোনের এমআরপি হল 89,999 টাকা। অর্থাৎ, 8,000 টাকা সাশ্রয় করা যাবে। তবে এই অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত থাকছে। OnePlus 15 গত বছর নভেম্বরে 72,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে মেমোরি কম্পোনেন্টের দাম বাড়ার ফলে বিগত কয়েক মাসে একাধিকবার মূল্যবৃদ্ধি হয়েছে।
  • ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে
    OnePlus 16 এবং Oppo Find X10 Ultra ভারতে না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সংস্থা ফোনগুলির পরিবর্তে 2027 সালে Oppo Find X10 Pro Max-কে ভারতের বাজারে হাই-এন্ড স্মার্টফোন হিসেবে আনতে পারে। এটি তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত থাকতে পারে বলে দাবি করা হয়েছে। LTPO OLED ডিসপ্লে, Dimensity 9600 Pro প্রসেসর, এবং 8,000 বা 9,000mAh ব্যাটারি থাকতে পারে।
  • OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
    OnePlus Pad Lite এবং Pad Go 2 ট্যাবের দাম ভারতে বেড়েছে। 1,000 টাকা মূল্যবৃদ্ধির পর Pad Lite মডেলের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের নতুন দাম 19,999 টাকা হয়েছে, যা আগে 18,999 টাকা ছিল। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কিনতে 22,999 টাকা খরচ হবে। পূর্বে ট্যাবের দাম ছিল 20,999 টাকা। অর্থাৎ, দাম 2,000 টাকা বেড়েছে। One Pad Go 2 ট্যাবের তিনটি ভ্যারিয়েন্টের দাম 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। এখন দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে।
  • Samsung Galaxy M47 vs OnePlus N6: 25,000 টাকার মধ্যে কোন ফোন সেরা? দেখে নিন তুলনা
    Samsung Galaxy M47 5G ও OnePlus N6 চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। ফোন দুটির দাম প্রায় সমান ও বিক্রিও একই দিনে শুরু হচ্ছে। Galaxy M47 5G-এর প্রারম্ভিক দাম 25,999 টাকা হলেও কুপন অফারে সীমিত সময়ের জন্য 22,999 টাকায় উপলব্ধ হবে। আবার OnePlus N6-এর দাম 22,999 টাকা থেকে শুরু হলেও, স্পেশাল অফারে 19,999 টাকায় বিক্রি হবে। এটি Samsung-এর তুলনায় 2,000 টাকা সস্তা ঠিকই, কিন্তু Galaxy M47 5G-এর বেস মডেলের চেয়ে র‍্যাম 2 জিবি কম। আপনার বাজেট 25,000 টাকা হলে ফোন দুটি সহজেই পছন্দের তালিকায় জায়গা করে নেবে। কিন্তু সেরা কে? এই প্রতিবেদনে দুই ফোনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিকের তুলনা বিশ্লেষণ করা হল, যাতে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয়।
  • OnePlus N6 লঞ্চ হল ভারতে, 20,000 টাকার কমে বিশাল 8,000mAh ব্যাটারি ও ভরপুর AI ফিচার্স
    OnePlus N6-এর দুই ভ্যারিয়েন্ট 22,999 ও 24,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছে। তবে অফারে এদের দাম যথাক্রমে 19,999 এবং 21,999 টাকায় নেমে আসবে। ফোনটি 8,000mAh ব্যাটারি, Dimensity 6360 Apex প্রসেসর, 120Hz ডিসপ্লে, 45W ফাস্ট চার্জিং, এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। এটি জুলাই 4 থেকে Amazon-এ বিক্রি হবে। ফোনটি মিডনাইট গ্রীন এবং ফ্রেশ মিন্ট কালার অপশনে উপলব্ধ।
  • OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
    OnePlus Pad 3 Pro-এর দাম চীনে 4,399 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 61,500 টাকার সমান।ট্যাবে 144Hz ডিসপ্লে, 13,380mAh ব্যাটারি, একাধিক AI প্রোডাক্টিভিটি টুলস, 13MP রিয়ার ক্যামেরা, 67W ফাস্ট চার্জিং, ও PC স্তরের কানেক্টিভিটি ফিচার্স রয়েছে।
  • OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে
    OnePlus 15R মডেলের নতুন 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনের দাম 61,999 টাকা। এটাই এখন ফোনের টপ মডেল। এটি Snapdragon 8 Gen 5 চালিত প্রথম গ্লোবাল হ্যান্ডসেট। এই ফোনে 165Hz ডিসপ্লে, 7,400mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে।
  • OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
    OnePlus N6 মডেলে 8,000mAh ব্যাটারি নিশ্চিত করা হয়েছে। সংস্থার দাবি, ব্যাটারি সাত বছর পর্যন্ত ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে। অর্থাৎ, এটি দীর্ঘ সময় ধরে তার মূল ধারণক্ষমতার একটি বড় অংশ বজায় রাখতে পারবে। ফোনটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে বিক্রি হবে। এটি সবুজ ও কালো রঙে আসবে। OnePlus N সিরিজের দাম 18,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে থাকবে।
  • OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের
    OnePlus Turbo 6X সিরিজ চীনে লঞ্চ হয়েছে। Turbo 6X Pro মডেলে Samsung-এর প্রিমিয়াম AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, Dimensity 7400 Super প্রসেসর, 8,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Turbo 6X LCD ডিসপ্লে, Dimensity 7360 Super প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ও 7,000mAh ব্যাটারি রয়েছে।
  • OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
    OnePlus Turbo 6X Pro ভার্সনে Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে থাকবে। উন্নত আউটডোর ভিজিবিলিটি থাকার ফলে উজ্জ্বল সূর্যের আলোতেও স্ক্রিনের কনটেন্ট তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যাবে। ফোনটি Dimensity 7400 Super প্রসেসর, তিনটি IP রেটিং, 8,000mAh ব্যাটারি, এবং 80W ফাস্ট চার্জিং অফার করবে। স্ট্যান্ডার্ড OnePlus Turbo 6X সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে একাধিক রিপোর্ট ডিটেলস ফাঁস করেছে।
  • Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
    OnePlus 11 5G এখন 36,999 টাকায় কেনা যাচ্ছে। ফ্ল্যাগশিপ ফোনটির লঞ্চ প্রাইস ছিল 56,999 টাকা। 20,000 টাকা সরাসরি ছাড় দিচ্ছে কোম্পানি। এতে Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 100W SuperVOOC চার্জিং, 2K ডিসপ্লে, Snapdragon 8 Gen 2 প্রসেসর রয়েছে।
  • OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
    OnePlus Turbo 6X ও Turbo 6X Pro স্মার্টফোনের ডিজাইম প্রকাশ্যে এল। এছাড়াও, ফোনগুলোর ফোনের কালার অপশন, গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, র‍্যাম, এবং স্টোরেজ সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়েছে। OnePlus Turbo 6X Pro মডেলে MediaTek Dimensity 7400 Super প্রসেসর থাকবে। সামনে 1.5K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফোনটিতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং মিলবে
  • OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
    OnePlus Turbo 6X চীনে জুন 18 তারিখের আগে লঞ্চ হবে। খোদ সংস্থার চাইনিজ শাখার প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন। ফোনে 6.72 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ও 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং থাকতে পারে।
  • 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
    OnePlus 13 এখন অ্যামাজন ও ফ্লিপকার্টে 57,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 12,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে আরও বেশি সাশ্রয়ের সুযোগ। এই স্মার্টফোনে 2K AMOLED ডিসপ্লে, Hasselblad-টিউনড ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ, 6,000mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, ও 8K ভিডিও রেকর্ডিং ফিচার্স আছে।

Oneplus 8 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »