OnePlus Ace 6T ঝড় তুলে 8,300mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, এমন পাওয়ার ও পারফরম্যান্স প্রথমবার!

বর্তমানে যতগুলো ফ্ল্যাগশিপ ফোন বাজারে উপলব্ধ, তাদের মধ্যে OnePlus Ace 6T মডেলেই সবথেকে শক্তিশালী ব্যাটারি আছে।

OnePlus Ace 6T ঝড় তুলে 8,300mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, এমন পাওয়ার ও পারফরম্যান্স প্রথমবার!

Photo Credit: OnePlus

OnePlus Ace 6T is equipped with a massive 8,300mAh battery

হাইলাইট
  • OnePlus Ace 6T বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন
  • ফোনটির 8,300mAh ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
  • OnePlus Ace 6T ভ্যারিয়েবল 120Hz রিফ্রেশ রেট ফিচারের সঙ্গে এসেছে
বিজ্ঞাপন

OnePlus Ace 6T শোরগোল ফেলে বুধবার চীনে লঞ্চ হয়েছে। এটি Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন। এই হাই-পারফরম্যান্স ফোনে 8,300mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। বর্তমানে যতগুলো ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট বাজারে উপলব্ধ, তাদের মধ্যে এই ফোনেই সবথেকে শক্তিশালী ব্যাটারি আছে। এতে 100W সুপার ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি থাকার কারণে ব্যাটারি ফুল চার্জ হতে বেশি সময় লাগবে না। OnePlus Ace 6T মডেলে নতুন গ্লেসিয়ার ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 165 হার্টজ রিফ্রেশ রেট, AMOLED ডিসপ্লে, 4K ভিডিও রেকর্ডিং ক্ষমতা সহ ডুয়াল ব্যাক ক্যামেরা, ও 16 জিবি র‍্যাম সহ একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে।

OnePlus Ace 6T ডিসপ্লে

ওয়ানপ্লাস এস 6টি ফোনের সামনের দিকে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন (2,800 x 1,272 পিক্সেল), 1,800 নিট পিক ব্রাইটনেস, 165 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, DC ডিমিং, ও 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্ক্রিনের রিফ্রেশ রেট স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। এটি সর্বোচ্চ 165 হার্টজ থেকে 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজে রিফ্রেশ হতে সক্ষম। সিকিউরিটির জন্য, স্ক্রিনের ভিতরে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

OnePlus Ace 6T পারফরম্যান্স ও ব্যাটারি

ওয়ানপ্লাস এস 6টি পারফরম্যান্সের উপর বিশেষ নজর রেখে বাজারে আনা হয়েছে। এতে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর আছে। এটি 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এবং পিক ক্লক স্পিড 3.84 গিগাহার্টজ। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি 4.1 UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 8,300mAh ব্যাটারি আছে যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, 23 মিনিটের মধ্যে ব্যাটারি 0-50 শতাংশ চার্জ হবে। এটি বাইপাস পাওয়ার সাপ্লাই এবং রিভার্স ওয়্যার্ড চার্জিংও সমর্থন করে।

OnePlus Ace 6T ক্যামেরা ও অন্যান্য ফিচার্স

ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর পিছনে দু'টি ক্যামেরা বর্তমান — f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX906) এবং 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। 

OnePlus Ace 6T এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP66, IP68, IP69, ও IP69K জল ও ধুলোরোধী রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, P3 ডিসপ্লে চিপ, G2 গেমিং নেটওয়ার্ক চিপ, Android 16 OS৷ এই ফোনে গ্লেসিয়ার অ্যারোজেল, অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ও গ্লেসিয়ার ব্যাক কভার আছে। এর ফলে দীর্ঘ সময় গেম খেললে ফোন গরম হলেও, সামনের স্ক্রিন, পাশের ফ্রেম, এবং পিছনের কভার হাতে ঠান্ডা অনুভূতি দেবে।

OnePlus Ace 6T দাম

OnePlus Ace 6T এর 12 জিবি + 256 জিবি মডেলের দাম চীনে 2,599 ইউয়ান (প্রায় 33,00 টাকা)। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 2,899 ইউয়ান (প্রায় 37,000 টাকা), 3,099 ইউয়ান (প্রায় 40,000 টাকা), 3,399 ইউয়ান (প্রায় 43,000 টাকা), ও 3,699 ইউয়ান (প্রায় 47,000 টাকা)। এটি OnePlus 15R নামে ভারতে ডিসেম্বর 17 লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »