8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে

OnePlus Ace 6T এর মুখ্য আকর্ষণ হবে 8,300mAh ব্যাটারি ও 165 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে।

8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে

Photo Credit: OnePlus

OnePlus Ace 6T is confirmed to feature a 8,300mAh battery

হাইলাইট
  • OnePlus Ace 6T নতুন Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করবে
  • স্মার্টফোনটির একটি বড় আকর্ষণ 8,300mAh ব্যাটারি
  • OnePlus ডিসেম্বর 3 দাম ঘোষণা করবে
বিজ্ঞাপন

OnePlus Ace 6T চীনে ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে। ব্র্যান্ডের তরফে লঞ্চ তারিখ অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। আবার এই ফোনটি নাম পাল্টে OnePlus 15R নামে ডিসেম্বর 17 ভারতে রিলিজ হওয়ার কথা রয়েছে। এটি বাজারের প্রথম স্মার্টফোন যা Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটি একটি ফ্ল্যাগশিপ কিলার চিপসেট যা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স প্রদান করবে। ওয়ানপ্লাস তাদের আসন্ন ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। OnePlus Ace 6T এর মুখ্য আকর্ষণ হবে 8,300mAh ব্যাটারি ও 165 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে।

OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে

কোম্পানির দাবি, ওয়ানপ্লাস এস 6টি ব্যবহারকারীদের 165 ফ্রেম পার সেকেন্ড (FPS)-এ টানা 3 ঘন্টা বেশ কিছু মোবাইল গেম খেলতে দেবে। ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 30.56 লক্ষ (3.56 মিলিয়ন) স্কোর করেছে। এটি IP68 + IP69 + IP69K স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতার সঙ্গে আসছে। সিকিউরিটির জন্য, এতে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

OnePlus Ace 6T স্ট্যান্ডার্ড বাইপাস পাওয়ার সাপ্লাই ফিচারে সজ্জিত থাকবে। এটি ফ্ল্যাগশিপ OnePlus 15 মডেলটির জাইরোস্কোপ সেন্সর ব্যবহার করবে। ফোন অতিরিক্ত গরম হওয়া আটকাতে গ্লেসিয়ার কুলিং সিস্টেম থাকবে। হ্যান্ডসেটটির পিছনে স্কোয়ার ক্যামেরা মডিউল থাকবে যার মধ্যে একজোড়া ক্যামেরা সেন্সর অবস্থান করবে। ফোনটি ব্ল্যাক, গ্রীন, ও ভায়োলেট কালার অপশনে উপলব্ধ হবে।

প্রসঙ্গত, OnePlus 15R ভারতে চারকোল ব্ল্যাক ও মিন্টি গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে। ওয়ানপ্লাস জানিয়েছে, তাদের নতুন ফোন সবচেয়ে ডিউরেবল স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। এতে IP66, IP68, IP69, ও IP69K স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা থাকছে, যা খুব কম ডিভাইসে দেখা যায়। এটি ফোনের ভিতরে জল এবং ধুলোর প্রবেশ আটকাবে।

ওয়ানপ্লাস 15আর এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা দেওয়া হবে। ক্যামেরা সেন্সরগুলি একটি আয়তকার মডিউলের মধ্যে অবস্থান করবে। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। ফোনটির ডান পাশে পাওয়ার বাটন এবং বাম পাশে ভলিউম আপ-ডাউন কী থাকবে।

OnePlus 15 অক্টোবরে ভারতে এসেছে। এটি দেশের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোন। ডিভাইসটিতে 120W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, 10W রিভার্স ওয়্যারলেস, এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 7,300mAh ব্যাটারি রয়েছে। দাম 72,999 টাকা (12 জিবি র‍্যাম +  256 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »