OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 জুন 2026 18:58 IST
হাইলাইট
  • OnePlus N6-এর ব্যাটারি একচার্জে 3 দিন ব্যবহার করা যাবে
  • ব্যাটারি সাত বছর পর্যন্ত ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম
  • OnePlus N6 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে

OnePlus N6 is confirmed to feature an 8,000mAh battery

Photo Credit: OnePlus

OnePlus N6 জুনের শেষে ভারতে লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। টিজার থেকে লঞ্চের তারিখ ও ডিজাইন প্রকাশ্যে এসেছে। কোম্পানি এখন তাদের আসন্ন বাজেট ফোনের ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করেছে। ওয়ানপ্লাস জানিয়েছে, OnePlus N6 শক্তিশালী 8,000mAh ব্যাটারির সঙ্গে আত্মপ্রকাশ করবে। এটি একচার্জে 3 দিন ব্যবহার করা যাবে বলে দাবি করা হচ্ছে। উল্লেখ্য, গত মাসে ভারতে রিলিজ হওয়া OnePlus Nord CE 6 মডেলেও একই ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus N6 ভারতে 8,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে

কোম্পানি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে ওয়ানপ্লাস এন6 মডেলে 8,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি থাকার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার দাবি, ব্যাটারি সাত বছর পর্যন্ত ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে। অর্থাৎ, এটি দীর্ঘ সময় ধরে তার মূল ধারণক্ষমতার একটি বড় অংশ বজায় রাখতে পারবে।

প্রসঙ্গত, OnePlus N6 ভারতে জুন 30 দুপুর 12টায় লঞ্চ হতে চলেছে। এটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি হবে। ফোনটি সবুজ ও কালো রঙের মধ্যে নির্বাচন করা যাবে। OnePlus N সিরিজের দাম 18,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

ডিজাইনের দিক থেকে, OnePlus N6 অনেকটা Nord CE 6-এর মতো দেখতে হবে। পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে দুটি ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ বর্তমান। ফোনের ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম কী দেখা যাচ্ছে। বাম পাশ সম্পূর্ণ পরিষ্কার রাখা হয়েছ। ফোনের নিচে USB টাইপ-সি পোর্ট, সিম ট্রে, ও স্পিকার গ্রিল রয়েছে। হ্যান্ডসেটের উপরের অংশে একটি সেকেন্ডারি মাইক্রোফোন ইউনিট দেখা গিয়েছে।

প্রসঙ্গত, লঞ্চ হওয়ার সময় OnePlus Nord CE 6-এর স্টার্টিং প্রাইস ছিল 29,999 টাকা। বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ রয়েছে। ফোনের সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, এবং 1,800 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে OxygenOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি।

Advertisement

ওয়ানপ্লাসের লেটেস্ট ফোনের ব্যাক প্যানেলে টু-অ্যাক্সিস OIS এবং f/1.8 অ্যাপারচার-সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি ডুয়াল চিপ সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে। এটি Snapdragon 7s Gen 4 প্রসেসর ও একটি টাচ রিফলেক্স চিপ দিয়ে সজ্জিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.