OnePlus N6 লঞ্চ হল ভারতে, 20,000 টাকার কমে বিশাল 8,000mAh ব্যাটারি ও ভরপুর AI ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 জুন 2026 13:23 IST
হাইলাইট
  • OnePlus N6 বিশাল 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • এই ফোন স্পেশাল অফারে 19,999 টাকায় কেনা যাবে
  • OnePlus N6 চলে Dimensity 6360 Apex প্রসেসরে

OnePlus N6 features a massive 8,000mAh battery

Photo Credit: OnePlus

OnePlus N6 অবশেষে আজ (জুন 30) ভারতে লঞ্চ হয়েছে। ওয়ানপ্লাস তাদের নতুন স্মার্টফোন 20,000 টাকার কমে কেনার সুযোগ দিচ্ছে। ফোনটি পাওয়ারফুল 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা একবার চার্জে 3 দিন চলার দাবি করা হচ্ছে। এটি Dimensity 6360 Apex প্রসেসর ব্যবহার করেছে। OnePlus Nord N6 মডেলে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 12 জিবি ডাইনামিক র‍্যাম (6 জিবি + 6 জিবি), 60 FPS ভিডিও রেকর্ডিং, ও 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা আছে। ওয়ানপ্লাসের নতুন ফোনে 400 শতাংশ Ultra ভলিউম মোড, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং IP65 রেটিংয়ের মতো ফিচার পাওয়া যাবে।

OnePlus N6 দাম

OnePlus N6 ভারতে 22,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। তবে SBI ও Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। আবার প্রাইম ডে এক্সক্লুসিভ অফারে আরও 1,000 টাকা ছাড় থাকছে। ফলে দুই স্টোরেজ অপশন যথাক্রমে 19,999 টাকা ও 21,999 টাকায় কেনা যাবে।

OnePlus N6 নির্বাচিত ক্রেডিট কার্ডে 6 মাস পর্যন্ত নো-কস্ট EMI অফারে কেনা যাবে। জুলাই 4 থেকে Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে। ডিসকাউন্ট অফার জুলাই 6 পর্যন্ত বৈধ থাকবে। ফোনটি মিডনাইট গ্রীন ও ফ্রেশ মিন্ট কালার অপশনে উপলব্ধ।

OnePlus N6 ফিচার্স ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এন6 ফোনের ব্যাটারি নিয়ে বড় দাবি করছে কোম্পানি। এটি ফুল চার্জে 24.8 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 26.22 ঘন্টা নেভিগেশন, 163.37 ঘন্টা মিউজিক প্লেয়িং, ও 60.1 ঘন্টা কলিং টাইম অফার করবে বলে জানানো হয়েছে  ব্যাটারিটি 45W SuperVOOC চার্জিং, বাইপাস চার্জিং, ও 5W রিভার্স চার্জিং অফার করবে।

OnePlus N6 একটি 6.8 ইঞ্চির LCD ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন, এবং 240 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনে ডাইমেনসিটি 6360 অ্যাপেক্স চিপসেট ব্যবহার হয়েছে। এতে IP65 রেটিং থাকার ফলে হালকা জলের ছিটে সহ্য করতে পারবে।

ওয়ানপ্লাসের নতুন ফোনের পিছনে একটাই ক্যামেরা আছে, যা f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ডিভাইসে ডুয়াল-ভিউ ভিডিয়ো রেকর্ডিং করা যাবে। অর্থাৎ, সামনের এবং পিছনের ক্যামেরা একই সাথে ব্যবহার করে ভিডিও শুট করতে পারবেন।

এছাড়াও, ক্যামেরায় সিনেমাটিক ভিডিও এবং 10x ডিজিটাল জুম সাপোর্ট আছে। কোম্পানি AI পোট্রেট গ্লো, AI পারফেক্ট শট, AI ইরেজার, AI আনব্লার, AI রিফ্রেম, AI রিফ্লেকশন ইরেজার, ও AI ডিটেল বুস্টের মতো ফিচার্স অফার করছে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক Oxygen OS প্রি-ইনস্টলড আছে। এটি দু'টি অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট পাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good-looking phone all around
  • Clean, fluid OxygenOS 16 experience
  • Good daylight camera performance with natural colours
  • Excellent battery life
  • Bad
  • Thick bezels, especially the bottom chin
  • No ultra-wide-angle camera limits photography versatility
  • 45W charging is modest considering its battery capacity
 
KEY SPECS
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 6360 Apex
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  2. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
  3. 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি-সহ দুর্দান্ত Tecno ফোনের সেল শুরু, মিলছে 3,000 টাকা ছাড়
  4. Redmi Note 17 এই দিন ভারতে আসছে, 8000mAh ব্যাটারি ও OLED স্ক্রিন-সহ লঞ্চ
  5. লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
  6. কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
  7. UPI-তে আসছে বড় পরিবর্তন, স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট
  8. Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন
  9. ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে
  10. 10,000mAh ব্যাটারি নিয়ে আসছে Oppo A7 Pro Max, থাকবে দারুণ 50MP ফ্রন্ট ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.