Oppo A5 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 19:9 ডিসপ্লে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা আর 4230 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে Oppo A5 দিয়ে একবার চার্জ করে 14 ঘন্টা ভিডিও প্লে ব্যাক আর 11 ঘন্টা গেম খেলা যাবে।
64GB স্টোরেজে Oppo A5 এর দাম 12,990 টাকা
গত বছর অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A5। লঞ্চের সময় শুধুমাত্র 32GB স্টোরেজে পাওয়া যেত A5। সম্প্রতি 64GB স্টোরেজে ভারতে এই ফোন লঞ্চ হয়েছে। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন 19:9 ডিসপ্লে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা আর 4230 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে Oppo A5 দিয়ে একবার চার্জ করে 14 ঘন্টা ভিডিও প্লে ব্যাক আর 11 ঘন্টা গেম খেলা যাবে।
ভারতে 64GB স্টোরেজে Oppo A5 এর দাম 12,990 টাকা। ইতিমধ্যেই অফলাইনে এই ফোন বিক্রি শুরু হয়েছে। আগামী সপ্তাহে অনলাইনে বিক্রি শুরু হবে Oppo A5 64GB ভেরিয়েন্ট।
32GB স্টোরেজে Oppo A5 কিনতে 11,990 টাকা খরচ হবে।
ডুয়াল সিম Oppo A5 এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Oppo A5 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM। Oppo A5 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13 মেগাপিক্সেল। এর সাথেই থাকবে একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A5 তে থাকছে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A5 পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A5 এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A5 এর ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
GTA 6 Is Getting an Official Soundtrack Album With 34 Original Tracks; Physical Version Pre-Orders Now Live
Ai+ Pulse 2 FE India Launch Teased; Colour Options, Flipkart Availability Confirmed