লঞ্চের আগেই ফাঁস হল Oppo A52 -র দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 এপ্রিল 2020 18:24 IST
হাইলাইট
  • Oppo A52-র পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • Android 10 অপারেটিং সিস্টেম চলবে
  • 1 মে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে

1 মে লঞ্চ হতে পারে Oppo A52

Photo Credit: China Telecom

গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছিল Oppo A92s। করোনাভাইরাসের আবহেই মিডরেঞ্জ সেগমেন্টে আরও একটা নতুন ফোন আনতে চলেছে চিনের কোম্পানিটি। সব ঠিক থাকলে শীঘ্রই বাজারে আসবে Oppo A52। সম্প্রতি চায়না টেলিকম ওয়েবসাইটে এই ফোনের দাম ও ফিচার প্রকাশ্যে এসেছে।

Oppo A52-এর সম্ভাব্য দাম

চায়না টেলিকম ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 1 মে চিনে লঞ্চ হবে Oppo A52। সাদা, কালো ও বেগুনী রঙে এই ফোন পাওয়া যাবে। চিনে Oppo A52-র দাম শুরু হবে 1,799 ইউয়ান (প্রায় 19,500 টাকা) থেকে।

12GB RAM, 5G সাপোর্ট সহ লঞ্চ হল Oppo Find X2 Lite

Oppo A52 সম্ভাব্য স্পেসিফিকেশন

PDAM10 মডেল নম্বরে বাজারে আসতে পারে Oppo A52। চায়না টেলিকম ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনের আয়তন 162 x 75.5 x 8.9 মিমি ও ওজন 192 গ্রাম।

Oppo A52-তে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে থাকছে FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 665v চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকবে 12 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে থাকবে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। Oppo A52-এর ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo A52
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  2. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  3. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  4. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  5. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  6. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  7. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  8. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  9. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  10. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.