লঞ্চের আগেই ফাঁস হল Oppo A92s-এর দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 এপ্রিল 2020 17:42 IST
হাইলাইট
  • Oppo A92s এর পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • থাকছে MediaTek Dimensity 800 5G প্রসেসর
  • ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে

Oppo A92s -এ থাকবে MediaTek Dimensity 800 5G প্রসেসর

Photo Credit: Weibo, Twitter/ Xiaomishka

শীঘ্রই লঞ্চ হতে পারে Oppo A92s। সম্প্রতি এই ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। তিনটি রঙে এই ফোন লঞ্চ করবে Oppo। TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে নতুন ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। এছাড়াও Oppo A12 এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Oppo A92s

চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Oppo A92s এর পোস্টার প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে এই ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। থাকবে 5G কানেক্টিভিটি। PDKM00 মডেল নম্বরে এই ফোন লঞ্চ হতে পারে। Oppo A92s-এ থাকবে 6.57 ইঞ্চি হোল-পাঞ্চ ডিসপ্লে, MediaTek Dimensity 800 5G প্রসেসর, LPDDR4X RAM, UFS 2.1 স্টোরেজ, 4,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং।

Oppo A92s-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনের ওজন 184 গ্রাম।

Xiaomishka এর প্রকাশিত অন্য এক পোস্টারে Oppo A92s-এর দাম ও ডিজাইন সামনে এসেছে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 2,499 ইউয়ান (প্রায় 27,000 টাকা) খরচ হবে। সাদা, কালো ও গোলাপি রঙে পাওয়া যাবে এই ফোন।

Oppo A12

Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে Oppo A12 এর ফিচার সামনে এসেছে। এই ফোনে থাকবে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর প্রসেসর, 4m,230 mAh ব্যাটারি। থাকছে ডুয়াল ব্যান্ড Wifi ও Bluetooth v5 কানেক্টিভিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  2. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  3. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
  4. Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
  5. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  6. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  7. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  8. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  9. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  10. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.