48MP কোয়াড ক্যামেরা সহ চলতি মাসে লঞ্চ হবে Oppo F15

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 জানুয়ারী 2020 15:59 IST
হাইলাইট
  • Oppo F15 ফোনে 48MP ক্যামেরা থাকছে
  • কোম্পানি জানিয়েছে এই ফোনে VOOC 3.0 চার্জ সাপোর্ট থাকবে
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

8GB RAM সহ লঞ্চ হবে Oppo F15

16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Oppo F15। সম্প্রতি Amazon.in ওয়েবসাইটে এই ফোনের টিজার প্রকাশ করেছে Oppo। ফোন লঞ্চের আগে বিভিন্ন ফিচার প্রকাশ করে বাজার গরম করার চেষ্টা করে Oppo। Oppo F11 Pro আর Oppo F9 Pro ফোনের আপগ্রেড হিসাবে লঞ্চ হবে নতুন Oppo F15। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। সাথে থাকছে VOOC 3.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট। এছাড়াও কোম্পানি জানিয়েছে F15 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনের পিছনে থাকছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ।

Oppo F15 স্পেসিফিকেশন

Oppo F15 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এআই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। যদিও এই ফোনের অন্য তিন ক্যামেরার সেন্সর সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি চিনের কোম্পানিটি।

এই ফোনে VOOC 3.0 ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হয়েছে। কোম্পানির দাবি মাত্র পাঁচ মিনিট চার্জ করে Oppo F15 ফোনে দুই ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। এছাড়াও ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

Oppo F15 এর ওজন 172 গ্রাম। এই ফোনের পিছনে রয়েছে কার্ভড ডিজাইন আর গ্র্যাডিয়েন্ট ফিনিশ। কোম্পানি জানিয়েছে F15 ফোনে অন্তত 8GB RAM থাকবে।

16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Oppo F15। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ফোনের ছবি প্রকাশ করেছে কোম্পানি। যদিও F15 ফোনের প্রসেসর, ডিসপ্লে ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রকাশ করেনি Oppo।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Relatively slim and light
  • Lean software
  • Good battery life
  • Vivid display
  • Bad
  • Underwhelming performance for the price
  • Average camera quality
 
KEY SPECS
Display 6.40-inch
Processor MediaTek Helio P70
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo F15 specifications, Oppo F15, Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  2. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  3. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  4. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  5. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  6. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  7. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  8. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  9. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  10. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.