Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 এপ্রিল 2026 19:00 IST
হাইলাইট
  • Oppo F33 5G প্রথম সেলে 3,800 টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে
  • এটি 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিংয়ের সাথে এসেছে
  • এই ফোনে IP66 + IP68 + IP69 রেটিং আছে

Oppo F33 5G is equipped with a 7,000mAh battery supporting 80W fast charging

Photo Credit: Oppo

Oppo F33 5G ভারতে এপ্রিল 15 তারিখ লঞ্চ হয়েছিল৷ অফিসিয়াল লঞ্চের দুই সপ্তাহ পর সংস্থার এই নতুন মিড রেঞ্জ ফোনের বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 3,800 টাকা পর্যন্ত ডিসকাউন্টে মোবাইল ফোনটি কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। Oppo F33 5G মডেলে শক্তিশালী 7,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, IP66 + IP68 + IP69 ট্রিপল রেটিং, এরোস্পেস-গ্রেড AM04 অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। ডিভাইসটি মাল্টি-লেয়ার এয়ারব্যাগ কুশনিং সিস্টেম দিয়ে সজ্জিত। স্মার্টফোনের ভিতরে কলিশন বিম দিয়ে আঘাত সহ্য করার ক্ষমতা বাড়ানো হয়েছে। Oppo F33 ডিউরাবিলিটির দিক থেকে যথেষ্ট এগিয়ে।

Oppo F33 5G দাম ও সেল অফার

Oppo F33 5G মডেলের দাম ভারতের বাজারে 31,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 34,999 টাকা ও 37,999 টাকা রাখা হয়েছে। বেস ও মাঝের মডেলে যথাক্রমে 3,200 টাকা ও 3,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

অন্য দিকে, টপ মডেলে 3,800 টাকা ছাড় পাওয়া যাবে। ICICI, HDFC, কোটাক, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি, PhonePe এবং Paytm পেমেন্টের উপর ব্যাঙ্ক ডিসকান্ট দেওয়া হচ্ছে। ডিভাইসটি Amazon, ফ্লিপকার্ট, এবং ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। এটি ফরেস্ট গ্রীন ও পার্ল হোয়াইট কালার অপশনে উপলব্ধ।

স্পেসিফিকেশনের কথা বললে, ওপ্পো এফ33 5G-এর সামনে 6.57 ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 1,400 নিট পিক ব্রাইটনেস, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনে MediaTek Dimensity 6360 Max প্রসেসর ও Mali G57 MC2 GPU রয়েছে।

ওপ্পোর নতুন ফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার, 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ও অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) মনোক্রোম সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টল করা আছে। ফোনে থাকা 7,000mAh ব্যাটারি 80W SuperVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6360 Max
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.