Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 এপ্রিল 2026 18:18 IST
হাইলাইট
  • Oppo F33 Series এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভারতে আসবে
  • এই সিরিজের অধীনে Oppo F33 ও Oppo F33 Pro লঞ্চ হতে পারে
  • Oppo এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি

Oppo F33 Series is expected to succeed the Oppo F31 Series (pictured)

Photo Credit: Oppo

Oppo F31 5G সিরিজের অধীনে Oppo F31, Oppo F31 Pro, ও Oppo F31 Pro+ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এবার ফোনগুলির উত্তরসূরী মডেল বাজারে আনার তোড়জোড় শুরু করল সংস্থা। রিপোর্ট অনুসারে, Oppo F33 Series এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভারতের বাজারে আসবে। গত বছরের স্ট্র্যাটেজি অনুসরণ করে আসন্ন Oppo F33 ও Oppo F33 Pro মডেলের ব্যাটারি লাইফ ও ডিউরাবিলিটির উপর বিশেষ জোর দেবে চীনা ব্র্যান্ডটি। এই দুই ফ্যাক্টর বর্তমানে মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে পারফরম্যান্স এবং ক্যামেরার পাশাপাশি অন্যতম সেলিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে।

Oppo F33 ও Oppo F33 Pro এপ্রিলে ভারতে আসছে

91মোবাইলস তাদের রিপোর্টে জানিয়েছে, Oppo F33 এবং Oppo F33 Pro এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভারতে আসবে। দুই নতুন ফোনে ঠিক কী কী পরিবর্তন আসবে, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য সামনে আসেনি। তবে Oppo যদি আগের বছরের ট্রেন্ড বজায় রাখে, তাহলে আসন্ন F33 সিরিজ উন্নত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও চিপসেটের সাথে আসবে।

Oppo খুব বড় পরিবর্তন না এনে, বার্ষিক আপডেটের অংশ হিসেবে F33 সিরিজের দুই মডেলে বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য সংযোজন করতে পারে। যদিও দামের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবুও অনুমান করা হচ্ছে, এই সিরিজ ভারতে 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। সে ক্ষেত্রে ওপ্পোর দুই নয়া ফোনের সঙ্গে Motorola Edge 70, Redmi Note 15 Pro, ও Nothing Phone 4a-এর প্রতিযোগিতা চলবে।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় Oppo F31 এবং F31 Pro-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল যথাক্রমে 22,999 টাকা এবং 26,999 টাকা। অন্য দিকে, সিরিজের টপ মডেল Oppo F31 Pro-এর একই মেমোরি কনফিগারেশন লঞ্চ হয়েছিল 28,999 টাকায়। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল 34,999 টাকা।

Oppo F31 সিরিজের প্রতিটি মডেল IP66, IP68, ও IP69 রেটিং পাওয়া যায়। ফলে ডিভাইসের ভিতরে জল বা ধুলো ভিতরে প্রবেশ করে কোনও ক্ষতি করতে পারবে না। স্ট্যান্ডার্ড Oppo F31 ফ্ল্যাট 6.5 ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে পেয়েছে যার রিফ্রেশ রেট 120 হার্টজ। ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে৷

Oppo F31 Pro ও F31 Pro+ উভয়ের সামনে 6.8 ইঞ্চি আলট্রা স্লিম AMOLED ডিসপ্লে আছে। স্মার্টফোন দু'টি যথাক্রমে Dimensity 7300 Energy ও Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। তিনটি মডেলেই 7,000mAh ব্যাটারি রয়েছে। ফোনগুলিতে মাল্টি-লেয়ার এয়ারব্যাগ স্ট্রাকচার সহ 360 ডিগ্রি আর্মর বডি রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  2. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  3. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  4. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  5. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  6. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  7. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  8. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  9. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  10. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.