তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Oppo F9। 15 সেপ্টেম্বর থেকে অনলাইনে শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে এই ফোন। তবে অনলাইনের পাশাপাশি অফলাইন থেকেও কেনা যাবে Oppo F9।
Oppo F9 ফোনের প্রধান আকর্ষণ 6.3 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের উপরে জলের ফোঁটার মতো ছোট নচ।
কয়েক সপ্তাহ আগে ভারতে লঞ্চ হয়েছিল Oppo F9 আর Oppo F9 Pro। ইতিমধ্যেই এই দেশে বিক্রি শুরু হয়েছে Oppo F9 Pro। এবার Oppo F9 ফোনের বিক্রি দিন জানালো চিনের কোম্পানিটি। Oppo জানিয়েছে আগামী 15 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে নতুন Oppo F9। প্রসঙ্গত RAM এ সামান্য তফাৎ ছাড়া Oppo F9 আর Oppo F9 Pro ফোনে কোন তফাৎ নেই। Oppo F9 এ রয়েছে 4GB RAM অন্যদিকে Oppo F9 Pro তে রয়েছে 6GB RAM। Oppo F9 ফোনের প্রধান আকর্ষণ 6.3 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের উপরে জলের ফোঁটার মতো ছোট নচ, ডুয়াল ক্যামেরা আর 16MP ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: লঞ্চ হল Oppo F9 আর Oppo F9 Pro
ভারতে Oppo F9এর দাম 19,990 টাকা। Oppo F9 তে থাকবে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Oppo F9। 15 সেপ্টেম্বর থেকে অনলাইনে শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে এই ফোন। তবে অনলাইনের পাশাপাশি অফলাইন থেকেও কেনা যাবে Oppo F9। প্রসঙ্গত 6GB RAM আর 64GB স্টোরেজের Oppo F9 Pro এর দাম 23,990 টাকা। অনলাইনে Amazon, Flipkart, Paytm Mall ছাড়াও অফলাইনে পাওয়া যায় এই ফোন।
আরও পড়ুন: বিক্রি শুরু হল Oppo F9 Pro
ডুয়াল সিম Oppo F9 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে একটি জলের ফোঁটার মতো ছোট নচ দেখা যাবে। Oppo F9 আর Oppo F9 Pro এর ভিতরে থাকবে একটি MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo F9 এ থাকবে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য থাকবে একটি 25MP ক্যামেরা।'
আরও পড়ুন: ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Oppo 17 Pro
কানেক্টিভিটির জন্য Oppo F9 এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। F9 এ একটি 3500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Oppo। VOOC ফ্ল্যাশ চার্জের মাধ্যমে জলদি এই ফোন চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications