মোটরের সাহায্যে ফোনের ভিতর থেকে বেড়িয়ে আসবে ক্যামেরা, আজ লঞ্চ হবে Oppo Find X

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জুলাই 2018 12:24 IST
হাইলাইট
  • দুপুর 12:30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হবে
  • Find X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট
  • গত মাসে প্যারিসে লঞ্চ হয়েছিল Oppo Find X

Oppo Find X India launch live stream starts at 12:30pm IST

 

গত মাসে প্যারিসে লঞ্চ হয়েছিল Oppo Find X। এইবার ভারতে কোম্পানির ফ্ল্যাগশিপ লঞ্চের সিদ্ধান্ত নিল Oppo। বৃহষ্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে Find X ফোনটি লঞ্চ করবে Oppo। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের মোটরাইজড ক্যামেরা মডিউল। Find X এর দামনে গোটা ফোনজুড়েই রয়েছে ডিসপ্লে। ডিসপ্লের উপরে কোন কালো নচ দেখা যাবে না। তাই ফোনের ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা ও ইয়ারপিস একটি মডিউলের মাধ্যমে ফোনের ভিতরে রাখা হয়েছে। প্রয়োজনে ফোনের এই ক্যামেরা মডিউল মোটরের মাধ্যমে Find X এর উপরে উঠে আসে। এই মডিউলেই রয়েছে ফোনের ফেস আনলক সেন্সারগুলি। ফ্ল্যাগশিপ হওয়ার কারনে Oppo Find X এ লেটেস্ট হার্ডওয়্যার ব্যবহার করেছে Oppo। Find X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 256GB স্টোরেজ, অল গ্লাস বডি ও ফাস্ট চার্জিং। আজ দুপুর 12:30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। নীচে লিঙ্কে ক্লিক করে এই ইভেন্ট সরাসরি দেখতে পারবেন।

Advertisement

Oppo Find X এর দাম

Find X এর দাম 999 ইউরো (প্রায় 79,000 টাকা)। আশা করা হচ্ছে ভারতেও একই দামে এই ফোন লঞ্চ হবে।  এছাড়াও এই ফোনের একটি লিমিটেড Lamborghini এডিশান লঞ্চ হবে। এই এডিশানে 512উ ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর সাথেই থাকবে কার্বোন ফাইবার ব্যাক আর VOOC ফ্ল্যাশ চার্জ।

Oppo Find X স্পেসিফিকেশান

 ডুয়াল সিম Oppo Find X এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.42 ইঞ্চি 19.5:9 ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.8%। Oppo Find X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে একটি Adreno 630 GPU আর 8GB RAM। এর সাথেই Oppo Find X এ থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ।

Advertisement

একটি স্লাইডারের মধ্যে এই ফোনের ক্যামেরা গুলি রয়েছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 16MP প্রাইমারী সেন্সার। প্রাইমারী সেন্সারে OIS সাপোর্ট থাকছে। এছারাও রিয়ার ক্যামেরায় রয়েছে একটি 20MP সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ছবিকে আরও ভালো করে তোলার ক্ষমতা রয়েছে। Oppo Find X এর সামনে রয়েছে একটি 25MP সেলফি ক্যামেরা। এর সাথেই থ্রি ডি ফেস আনলকের জন্য রয়েছে আলাদা সেন্সার।  Oppo Find X এর ভিতরে রয়েছে একটি 3730 mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে VOOC ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stunning design
  • Good camera performance
  • Vivid display
  • Snappy performance
  • Bad
  • No IP rating
  • Hidden camera slows down face recognition
 
KEY SPECS
Display 6.42-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 3730mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.