বৃহষ্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে Find X ফোনটি লঞ্চ করবে Oppo। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের মোটরাইজড ক্যামেরা মডিউল।
Oppo Find X India launch live stream starts at 12:30pm IST
গত মাসে প্যারিসে লঞ্চ হয়েছিল Oppo Find X। এইবার ভারতে কোম্পানির ফ্ল্যাগশিপ লঞ্চের সিদ্ধান্ত নিল Oppo। বৃহষ্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে Find X ফোনটি লঞ্চ করবে Oppo। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের মোটরাইজড ক্যামেরা মডিউল। Find X এর দামনে গোটা ফোনজুড়েই রয়েছে ডিসপ্লে। ডিসপ্লের উপরে কোন কালো নচ দেখা যাবে না। তাই ফোনের ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা ও ইয়ারপিস একটি মডিউলের মাধ্যমে ফোনের ভিতরে রাখা হয়েছে। প্রয়োজনে ফোনের এই ক্যামেরা মডিউল মোটরের মাধ্যমে Find X এর উপরে উঠে আসে। এই মডিউলেই রয়েছে ফোনের ফেস আনলক সেন্সারগুলি। ফ্ল্যাগশিপ হওয়ার কারনে Oppo Find X এ লেটেস্ট হার্ডওয়্যার ব্যবহার করেছে Oppo। Find X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 256GB স্টোরেজ, অল গ্লাস বডি ও ফাস্ট চার্জিং। আজ দুপুর 12:30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। নীচে লিঙ্কে ক্লিক করে এই ইভেন্ট সরাসরি দেখতে পারবেন।
Find X এর দাম 999 ইউরো (প্রায় 79,000 টাকা)। আশা করা হচ্ছে ভারতেও একই দামে এই ফোন লঞ্চ হবে। এছাড়াও এই ফোনের একটি লিমিটেড Lamborghini এডিশান লঞ্চ হবে। এই এডিশানে 512উ ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর সাথেই থাকবে কার্বোন ফাইবার ব্যাক আর VOOC ফ্ল্যাশ চার্জ।
ডুয়াল সিম Oppo Find X এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.42 ইঞ্চি 19.5:9 ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.8%। Oppo Find X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে একটি Adreno 630 GPU আর 8GB RAM। এর সাথেই Oppo Find X এ থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ।
একটি স্লাইডারের মধ্যে এই ফোনের ক্যামেরা গুলি রয়েছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 16MP প্রাইমারী সেন্সার। প্রাইমারী সেন্সারে OIS সাপোর্ট থাকছে। এছারাও রিয়ার ক্যামেরায় রয়েছে একটি 20MP সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ছবিকে আরও ভালো করে তোলার ক্ষমতা রয়েছে। Oppo Find X এর সামনে রয়েছে একটি 25MP সেলফি ক্যামেরা। এর সাথেই থ্রি ডি ফেস আনলকের জন্য রয়েছে আলাদা সেন্সার। Oppo Find X এর ভিতরে রয়েছে একটি 3730 mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে VOOC ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features