Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 অক্টোবর 2026 18:52 IST
হাইলাইট
  • Oppo Find X10 Pro Max ভারতের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন
  • Oppo Find X10 মডেলে দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • Oppo Find X10 সিরিজে LUMO Hyper Pixel ও True Image ইঞ্জিন মিলবে

Oppo Find X10 Pro Max will feature India's first Triple 200-Megapixel Camera system

Photo Credit: Oppo

Oppo Find X10 সিরিজ ভারতে আগামী অক্টোবর 22 লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আর এখন সংস্থা জানিয়েছে, এই লাইনআপে দুটি ফ্ল্যাগশিপ ফোন আসবে, Oppo Find X10, Oppo Find X10 Pro Max। কোম্পানি আরও ঘোষণা করেছে, Find X10 Pro Max ইন্ডাস্ট্রির প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এটি চীনের বাজারেও তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Oppo Find X10 Pro মডেলে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হবে। এই ফোনগুলির সঙ্গে Oppo Pad Mini Matte Display Edition ও Oppo Enco X4 ডিভাইস দুটিও ভারতে আসছে।

Oppo Find X10 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন

Oppo Find X10 Pro Max ভ্যারিয়েন্টে Hasselblad টিউনড ক্যামেরা সেটআপ থাকবে। মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, 1/1.3 ইঞ্চি ISOCELL HPC সেন্সর, f/1.5 অ্যাপারচার, ও 24 মিমি ফোকাল লেংথের সঙ্গে 200 মেগাপিক্সেল Ultra HDR শুটার থাকবে। প্রাইমারি ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে অটোফোকাস, f/2.2 অ্যাপারচার, ও 13 মিমি ফোকাল লেংথের 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।

Advertisement

ফোনের তৃতীয় ক্যামেরায় 1/1.56 ইঞ্চি ISOCELL HP5 সেন্সর, f/2.1 অ্যাপারচার, ও OIS প্রযুক্তিসম্পন্ন 200 মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এতে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউ থাকবে। চীনা মডেলের মতো ভারতীয় এডিশনেও 60fps-এ 8K এবং 4K ভিডিও রেকর্ড করা যাবে বলে আশা করা হচ্ছে।

অন্য দিকে, Oppo Find X10 স্মার্টফোনেও হ্যাসেলব্লাড টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। তবে এর আল্ট্রাওয়াইড ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে, যা f/2.0 অ্যাপারচার, 15 মিমি ফোকাল লেংথ, এবং অটোফোকাস অফার করবে। ফোনটিতে OIS, 23 মিমি ফোকাল লেংথ, f/1.6 অ্যাপারচার, ও 1/1.4 ইঞ্চি ISOCELL HPE সেন্সরের সঙ্গে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।

Oppo Find X10 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলবে। এতেও প্রো ম্যাক্স মডেলের মতো 50 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, Oppo ঘোষণা করেছে, ফোনগুলি LUMO Hyper Pixel ও LUMO True Image ইঞ্জিন দিয়ে সজ্জিত থাকবে।

Advertisement

Find X10 Pro Max মডেলে DeepPix সেন্সর দেওয়া থাকবে, যা কম আলোতে উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে। প্রসঙ্গত, টিপস্টার দেবায়ন রায় জানিয়েছেন, স্ট্যান্ডার্ড Find X10 ভারতে 1,29,999 টাকায় লঞ্চ হতে পারে। এটি অফার বাদ দিয়ে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.