Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 অগাস্ট 2026 16:43 IST
হাইলাইট
  • Oppo Find X10 সিরিজ অক্টোবরের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে
  • এই সিরিজে Find X10 এবং Find X10 Pro Max অর্ন্তভুক্ত থাকতে পারে
  • Oppo Find X10 Pro Max তিনটি 200MP ক্যামেরা থাকা প্রথম ফোন হতে পারে

Oppo Find X9 Series (pictured) was launched in India in November, 2025

Photo Credit: Oppo

অক্টোবর মাসে ভারতে লঞ্চ হতে পারে Oppo Find X10 সিরিজ। গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে পূর্বসূরী Find X9 লাইনআপ দেশের বাজারে এসেছিল। খবর সত্যি হলে, চলতি বছর এক মাস আগেই ওপ্পোর নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে পা রাখবে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Oppo Find X10 এবং Find X10 Pro Max অর্ন্তভুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। উভয় মডেলে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করা হবে। আবার Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা বিশ্বের প্রথম ফোন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

Oppo Find X10 সিরিজ অক্টোবরে ভারতে আসছে

টিপস্টার যোগেশ ব্রারকে উদ্ধৃত করে স্মার্টপ্রিক্স দাবি করেছে, Oppo অক্টোবরের মধ্যে ভারত-সহ গ্লোবাল মার্কেটে Find X10 সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে। সংস্থা দীপাবলির আগেই ভারতে আনার কথা ভাবছে। কারণ পুজোর মরসুমে দেশজুড়ে কেনাকাটা বৃদ্ধি পায়। তাই এই সময়কে বেছে নিয়ে বাড়তি চাহিদাকে কাজে লাগাতে চাইছে কোম্পানি।

Oppo যদিও এখনও লঞ্চ টাইমলাইন সম্পর্কে কোনও ঘোষণা করেনি। প্রসঙ্গত, ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স-এর প্রাইমারি, আল্ট্রাওয়াইড, ও পেরিস্কোপ টেলিফটো — তিনটি লেন্সেই 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এটি প্রথম স্মার্টফোন হবে, যা 200 মেগাপিক্সেল রেজোলিউশনের তিনটি ক্যামেরা অফার করবে। মেইন ক্যামেরায় Samsung-এর নতুন HPC সেন্সর ব্যবহার হতে পারে।

Oppo Find X10 Pro Max বড় 8,000mAh ব্যাটারি পেতে পারে, যা 100W ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটি MediaTek Dimensity 9600 Pro চিপসেটে চলতে পারে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Find X10 মডেলে MediaTek Dimensity 9600 প্রসেসর দেখা যেতে পারে। এটি 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লে পেতে পারে।

ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স মিলতে পারে। রিপোর্ট অনুসারে, ভারতে Find X10-এর দাম 90,000 টাকার কাছাকাছি থাকবে। Find X10 Pro Max লঞ্চ হতে পারে 1,55,000 টাকার আশেপাশে।

Advertisement

উল্লেখ্য, গত বছর নভেম্বরে Oppo Find X9 ভারতে লঞ্চের সময় দাম ছিল 74,999 টাকা (12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ। আর Find X9 Pro লঞ্চ হয়েছিল 1,09,999 টাকায়। এখন রীতিমতো অগ্নিমূল্য মেমোরি চিপের দাম। প্রতি মাসেই বিভিন্ন ব্র্যান্ডের ফোনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলির জন্য বেশি খরচ করতে হবে ক্রেতাদের।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.