এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo

Oppo Find X10 Pro Max-এর মেইন, আল্ট্রাওয়াইড, এবং পেরিস্কোপ টেলিফটো, তিনটি লেন্সেই 200MP সেন্সর থাকতে পারে।

এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo

Photo Credit: Oppo

Oppo Find X9 Ultra is equipped with a two 200-megapixel cameras

হাইলাইট
  • Oppo Find X10 Pro Max তিনটি 200MP ক্যামেরার প্রথম স্মার্টফোন হবে
  • এটি Samsung-এর নতুন ISOCELL HPC সেন্সর ব্যবহার করবে
  • Oppo Find X10 সিরিজ সেপ্টেম্বর বা অক্টোবরে লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

2026 সালের মার্চে লঞ্চ হয়েছিল Vivo X300 Ultra। এটাই ছিল বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল। সম্প্রতি শোনা যাচ্ছে, বাজারে ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন আসতে চলেছে। কিন্তু এবার ভিভো নয়, বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনার রেকর্ড গড়তে পারে Oppo। নতুন রিপোর্ট বলছে, Oppo Find X10 Pro Max প্রথম মোবাইল ফোন হবে, যা 200 মেগাপিক্সেল রেজোলিউশনের তিনটি ক্যামেরা অফার করবে। ডিভাইসটির মেইন ক্যামেরায় Samsung-এর নতুন ISOCELL HPC সেন্সর ব্যবহার করা হবে। ফলে এখন থেকেই উত্তেজনা বাড়তে শুরু করেছে ক্রেতাদের।

Oppo Find X10 Pro Max প্রথম ট্রিপল 200MP ফোন হতে চলেছে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স মডেলের প্রাইমারি, আল্ট্রাওয়াইড, ও পেরিস্কোপ টেলিফটো, তিনটি লেন্সেই 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে। খবর সত্যি হলে, এটি তিনটি 200এমপি ক্যামেরা থাকা বিশ্বের প্রথম ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে।

টিপস্টারের আরও দাবি, Samsung-এর নয়া ISOCELL HPC সেন্সর বর্তমানে একমাত্র প্রাইমারি ক্যামেরা, যা DeepPix Ultra-High Dynamic রেঞ্জ প্রযুক্তি পেয়েছে। এই সেন্সরের আকার 1/1.3 ইঞ্চি ও এতে নেটিভ 16-বিট RAW আউটপুট সাপোর্ট আছে। তাই ক্যামেরা আরও বেশি ডাইনামিক রেঞ্জ ও ইমেজ ডেটা ক্যাপসার করবে বলে আশা করা হচ্ছে।

Oppo এখনও অফিসিয়ালি Find X10 Pro Max-এর ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেনি। কিন্তু ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ Find সিরিজের প্রোডাক্ট হেড চীনের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে HPC সেন্সর সংক্রান্ত ঘোষণা করেছেন। ওই আধিকারিকের বক্তব্য, স্যামসাং-এর নতুন ডিপপিক্স পিক্সেল স্ট্রাকচার ওপ্পোর ইমেজিং টিমের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে।

প্রযুক্তিটির প্রধান লক্ষ্য হল একসঙ্গে উচ্চ ডাইনামিক রেঞ্জ ও হাই রেজোলিউশনের সুবিধা দেওয়া, যাতে একটির জন্য অপরটির সঙ্গে আপোস না করতে হয়। সাধারণত এর জন্য প্রথাগত সফটওয়্যার প্রসেসিং-এর উপর নির্ভর করতে হয়। কিন্তু ওপ্পো দাবি করছে, একটি মাত্র ছবিতে সিঙ্গেল ফ্রেম ডাইনামিক রেঞ্জ সর্বাধিক 17EV পর্যন্ত পৌঁছে যেতে পারে। তারপর থেকেই জল্পনা বেড়েছে।

Oppo Find X10 সিরিজ চীনে সেপ্টেম্বর বা অক্টোবরে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত, বর্তমানে Find X9 Ultra হল একমাত্র স্মার্টফোন, যার ব্যাক প্যানেলে দুটি 200MP এবং দুটি 50MP ক্যামেরা রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.5 অ্যাপারচারের সাথে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 10x অপটিক্যাল জুম-সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে সজ্জিত।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »