Oppo অক্টোবরের মধ্যে ভারত-সহ গ্লোবাল মার্কেটে Find X10 সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে।
Photo Credit: Oppo
Oppo Find X9 Series (pictured) was launched in India in November, 2025
অক্টোবর মাসে ভারতে লঞ্চ হতে পারে Oppo Find X10 সিরিজ। গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে পূর্বসূরী Find X9 লাইনআপ দেশের বাজারে এসেছিল। খবর সত্যি হলে, চলতি বছর এক মাস আগেই ওপ্পোর নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে পা রাখবে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Oppo Find X10 এবং Find X10 Pro Max অর্ন্তভুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। উভয় মডেলে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করা হবে। আবার Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা বিশ্বের প্রথম ফোন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
টিপস্টার যোগেশ ব্রারকে উদ্ধৃত করে স্মার্টপ্রিক্স দাবি করেছে, Oppo অক্টোবরের মধ্যে ভারত-সহ গ্লোবাল মার্কেটে Find X10 সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে। সংস্থা দীপাবলির আগেই ভারতে আনার কথা ভাবছে। কারণ পুজোর মরসুমে দেশজুড়ে কেনাকাটা বৃদ্ধি পায়। তাই এই সময়কে বেছে নিয়ে বাড়তি চাহিদাকে কাজে লাগাতে চাইছে কোম্পানি।
Oppo যদিও এখনও লঞ্চ টাইমলাইন সম্পর্কে কোনও ঘোষণা করেনি। প্রসঙ্গত, ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স-এর প্রাইমারি, আল্ট্রাওয়াইড, ও পেরিস্কোপ টেলিফটো — তিনটি লেন্সেই 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এটি প্রথম স্মার্টফোন হবে, যা 200 মেগাপিক্সেল রেজোলিউশনের তিনটি ক্যামেরা অফার করবে। মেইন ক্যামেরায় Samsung-এর নতুন HPC সেন্সর ব্যবহার হতে পারে।
Oppo Find X10 Pro Max বড় 8,000mAh ব্যাটারি পেতে পারে, যা 100W ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটি MediaTek Dimensity 9600 Pro চিপসেটে চলতে পারে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Find X10 মডেলে MediaTek Dimensity 9600 প্রসেসর দেখা যেতে পারে। এটি 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লে পেতে পারে।
ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স মিলতে পারে। রিপোর্ট অনুসারে, ভারতে Find X10-এর দাম 90,000 টাকার কাছাকাছি থাকবে। Find X10 Pro Max লঞ্চ হতে পারে 1,55,000 টাকার আশেপাশে।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে Oppo Find X9 ভারতে লঞ্চের সময় দাম ছিল 74,999 টাকা (12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ। আর Find X9 Pro লঞ্চ হয়েছিল 1,09,999 টাকায়। এখন রীতিমতো অগ্নিমূল্য মেমোরি চিপের দাম। প্রতি মাসেই বিভিন্ন ব্র্যান্ডের ফোনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলির জন্য বেশি খরচ করতে হবে ক্রেতাদের।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Cyberleek Threatens to Leak Full Playable Build of GTA 6, Releases New 24-Minute Gameplay Clip
Xiaomi 18 Pro, 18 Pro Max Global Variants Reportedly Spotted on Geekbench AI, Key Details Revealed
Amazon Great Indian Festival 2026: Best 2-Ton AC Deals
Oppo Find X10 Pro Max Price in India Revealed via Early Listing as Tipster Hints at Launch Date: Specifications, Features