20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ

Oppo Find X8 Pro ভারতে লঞ্চের সময় দাম 99,999 টাকা ছিল।

20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ

Photo Credit: Oppo

Oppo Find X8 Pro has a 50-megapixel quad rear camera system

হাইলাইট
  • Oppo Find X8 Pro এখন অ্যামাজনে 20,000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে
  • স্মার্টফোনটি Hasselblad-টিউনড কোয়াড রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • Oppo Find X8 Pro ফ্ল্যাগশিপ Dimensity 9400 প্রসেসর দ্বারা চালিত
বিজ্ঞাপন

Oppo Find X10 সিরিজ বাজারে আসতে আর মাত্র এক বা দুই বাস বাকি। তার আগে Find X8 Pro এখন বিক্রি হচ্ছে 20,000 টাকার বেশি ডিসকাউন্টে। প্রায় দুই বছর আগে লঞ্চ হলেও, এই ফোনে দুর্ধর্ষ সব ফিচার্স রয়েছে। এটি Hasselblad-টিউনড কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। পিছনের চারটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। Oppo Find X8 Pro মডেলে ফ্ল্যাগশিপ Dimensity 9400 প্রসেসর, পাওয়ারফুল কুলিং সিস্টেম, হ্যাপটিক মোটর, 80W ফাস্ট চার্জিং, IP68 + IP69 রেটিং, 120Hz ProXDR ডিসপ্লে, ও 120x জুম সাপোর্ট রয়েছে। ডিভাইসটি ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে আরও কম দামে কিনতে পারবেন।

Oppo Find X8 Pro ডিসকাউন্ট অফার

Oppo Find X8 Pro এখন অ্যামাজনে 79,990 টাকায় বিক্রি হচ্ছে। এটি ভারতে লঞ্চের সময় দাম 99,999 টাকা ছিল। অর্থাৎ সরাসরি 20,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এটি 16 জিবি র‍্যাম এবং 512 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। নির্বাচিত ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে আরও 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ, 23,000 টাকা সাশ্রয় করার সুযোগ মিলবে।

Oppo Find X8 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো ফাইন্ড এক্স8 প্রো-এর সামনে 6.78 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে যা, 2,780 x 1,264 পিক্সেল রেজোলিউশন, 4,500 নিট ব্রাইটনেস, HDR10+, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও ডলবি ভিশন অফর করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 7i কভার বর্তমান। হ্যান্ডসেটে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত ডাইমেনসিটি 9400 প্রসেসর দেওয়া হয়েছে।

Find X8 Pro-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS-সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 6x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। 

ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ওপ্পোর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 5,920 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আছে। এটি 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে লঞ্চের সময় Android 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড ছিল। ওপ্পো পাঁচটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »