দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন

Oppo Find X9 মডেলে Dimensity 9500 প্রসেসর ও Hasselblad-এর 50 মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা আছে।

দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন

Photo Credit: Oppo

Oppo Find X9 has a Hasselblad-tuned camera setup

হাইলাইট
  • Oppo Find X9 ফ্লিপকার্টে 62,779 টাকায় লিস্টেড আছে
  • স্মার্টফোনটি 22,000 টাকার বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে
  • Oppo Find X9 প্রিমিয়াম ক্যামেরা ও ফ্ল্যাগশিপ পারফরম্যান্স অফার করে
বিজ্ঞাপন

Oppo Find X9 সিরিজ গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। উত্তরসূরী Find X10 লাইনআপ চলতি বছরেই চীন ও ভারতে রিলিজ হবে বলে শোনা যাচ্ছে। তার আগে স্ট্যান্ডার্ড Find X9 মডেলটি 22,000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। ফলে যারা 60,000 টাকার কাছাকাছি দামে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ হাজির হয়েছে। এই ডিসকাউন্টের মধ্যে কোনও লুকনো ব্যাঙ্ক বা এক্সচেঞ্জ অফার নেই, পুরোটাই সরাসরি ছাড়। Oppo Find X9-এ MediaTek Dimensity 9500 প্রসেসর, Hasselblad-টিউনড 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, 120x AI টেলিস্কোপিক জুম, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার্স আছে।

Oppo Find X9 ডিসকাউন্ট অফার

Oppo Find X9 বর্তমানে ফ্লিপকার্টে 62,779 টাকায় লিস্টেড আছে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি লঞ্চ হয়েছিল 74,999 টাকায়। কিন্তু মে মাসে দাম 10,000 টাকা বেড়ে হয়েছিল 84,999 টাকা। সেই হিসেবে এখন ফোনটি 22,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। 

Oppo Find X9 কেন কিনবেন?

ওপ্পো ফাইন্ড এক্স9 ফ্ল্যাগশিপ ক্যামেরা দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.6 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরা ডলবি ভিশনে 4K 120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।

Find X9-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। প্যানেলটি 1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটি ডাইমেনসিটি 9500 (3 ন্যানোমিটার) চিপসেট দ্বারা চালিত।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 7,025mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 80W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসটি Android 16-ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।

প্রসঙ্গত, Oppo Find X9 সেপ্টেম্বরের শেষে লঞ্চ হতে পারে। ফোনটি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ফোনের সামনে 1.5K রেজোলিউশনের 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এটি MediaTek Dimensity 9600 প্রসেসর ব্যবহার করতে পারে, যা Dimensity 9500-এর ওভারক্লকড ভার্সন।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and compact IP69-rated design
  • Bright and fast AMOLED display
  • Good battery life
  • Capable primary and telephoto cameras
  • Gaming grade hardware
  • Smooth and updated software
  • Bad
  • Selfie video needs work
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 9500
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7025mAh
OS Android 16
Resolution 1256x2760 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  2. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  3. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  4. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  5. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  6. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  7. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  8. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  9. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  10. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »