Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 এপ্রিল 2026 16:05 IST
হাইলাইট
  • Oppo Find X9 Ultra হ্যাসেলব্লাডের জোড়া 200MP ক্যামেরার সাথে আসছে
  • Oppo উন্নত ফটোগ্রাফির জন্য টেলিকনভার্টার কিট নিয়ে আসবে
  • Oppo Find X9 Ultra একই দিনে চীন ও গ্লোবালি লঞ্চ হচ্ছে

Oppo Find X9 Ultra will feature a Hasselblad-tuned 200MP ultra-sensing main camera

Photo Credit: X/ZionsAnvin

Oppo Find X9 Ultra এপ্রিল 21 চীন এবং গ্লোবাল মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার বহু প্রত্যাশিত ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করল সংস্থা। Vivo X300 Ultra মার্চের অন্তিম লগ্নে বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে। Oppo Find X9 Ultra হবে বাজারের দ্বিতীয় স্মার্টফোন যা দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। হ্যান্ডসেটের একাধিক ফিচার ফাঁস হয়েছে। এটি 2K ডিসপ্লে, 100W ফাস্ট চার্জিং, Hasselblad টেলিকনভার্টার কিট, ডুয়াল স্টেরিও স্পিকার, ইনফ্রারেড সেন্সর, X-Axis লিনিয়ার মোটর, ও IP68 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্সের সাথে আসবে।

Oppo Find X9 Ultra ক্যামেরা ডিটেলস

সংস্থা X পোস্টে জানিয়েছে, ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এতে হ্যাসেলব্লাডের 200 মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল 3x সুপার পোট্রেট টেলিফটো ক্যামেরা, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকার কথা নিশ্চিত করেছে কোম্পানি।

Advertisement

সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, Oppo Find X9 Ultra মডেলের সামনে 50 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা মিলবে। প্রতিটি সেন্সরের ভিতরে 10 থেকে 56 শতাংশ বেশি আলো ঢুকবে বলে দাবি করা হয়েছে। পিছনের প্যানেলের উপরের অংশে অনেকটা স্থান জুড়ে ক্যামেরা মডিউল অবস্থিত। এটি অরেঞ্জ, ব্রাউন, এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। প্রতিটি পেইন্ট স্কিমের আলাদা মার্কেটিং নাম থাকবে।

Oppo Find X9 Ultra স্পেসিফিকেশন

টেক ব্লগার আনভিনের X পোস্ট থেকে জানা গিয়েছে, Find X9 Ultra চীনা টেলিকমের সাইটে লিস্টেড ছিল৷ এটি 6.78 ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে আসছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), ও ডলবি ভিশন সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করবে।

ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দেওয়া হবে, যা 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,050mAh ব্যাটারি পাওয়া যাবে। ফোনের স্পেশাল এডিশন মডেলে স্যাটেলাইট কানেক্টিভিটি প্রযুক্তি দেওয়া হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.