Oppo Find X9 Ultra হল ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন যেখানে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Photo Credit: Oppo
Oppo Find X9 Ultra comes with a Hasselblad-tuned quad rear camera unit
Oppo Find X9 Ultra আজ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়েছে। এটি Oppo-এর প্রথম স্মার্টফোন যেখানে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পিছনে ক্যামেরার সংখ্যা চারটি ও ফটোগ্রাফি সিস্টেমটি Hasselblad-এর সঙ্গে হাত মিলিয়ে ডেভেলপ হয়েছে। ক্যামেরার মাধ্যমে DSLR-এর মতো ছবি এবং সিনেমাটিক ভিডিও রেকর্ড করা সম্ভব হবে। Oppo Find X9 Ultra পাওয়ারফুল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 100W SUPERVOOC ফাস্ট চার্জিং, Dolby Atmos সাপোর্ট, QHD+ ডিসপ্লে, 120x ডিজিটাল জুম, IP66 + IP68 + IP69 রেটিং, এবং লার্জ সিমেট্রিকাল স্পিকারের সাথে এসেছে।
Oppo Find X9 Ultra ভারতে 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে লঞ্চ হয়েছে। দাম 1,69,999 টাকা। তবে কোম্পানি SBI, HDFC, Kotak, IDFC First Bank, এবং Yes ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। পাশাপাশি, UPI পেমেন্ট ও রিটেল আউটলেটে কার্ড সোয়াইপের উপর ছাড় পাওয়া যাবে।
Oppo Find X9 Ultra বর্তমানে Flipkart, Amazon, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে প্রি-বুক করা যাচ্ছে। মে 27 তারিখের আগের সমস্ত অগ্রিম বুকিং করা ক্রেতারা 11,000 টাকা মূল্যের প্রিমিয়াম গিফ্ট বক্স পাবেন, যার মধ্যে Enco Air 5 Pro TWS ইয়ারবাডস ও অফিসিয়াল কভার কেস অন্তর্ভুক্ত। ফোনটি ক্যানিয়ন অরেঞ্জ ও তুন্দ্রা আম্বার কালার অপশনে উপলব্ধ।
ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা দুর্ধর্ষ ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। ফোনের পিছনে টু-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.5 অ্যাপারচারের সাথে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYTIA 901), 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (Samsung JNL), 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা (Sony LYTIA 600) রয়েছে।
এছাড়াও, 3.2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর রয়েছে। স্মার্টফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। Oppo Find X9 Ultra-তে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 144 হার্টজ রিফ্রেশ রেট (নির্বাচিত গেমে), 1,800 নিট পিক ব্রাইটনেস, 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), ডলবি ভিশন, ও 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে।
বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 কভার আছে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ মডেলে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ব্যবহার হয়েছে। 7,050mAh ব্যাটারির সাথে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। এতে Android 16 OS ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টলড করা থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
PS6 'Almost Certainly' Won't Arrive Before 2028, Says Analyst After Sony Announces Discless PlayStation Future
Honor X80 Pro Max Runs Geekbench, Revealing Snapdragon 6 Gen 5 Performance
Meta Introduces Token-Based Pricing for WhatsApp Business AI Agent, Revises Platform Charges