Oppo Find X9 Ultra মে 21 Find X9s-এর সঙ্গে ভারতে আসছে।
Photo Credit: Oppo
Oppo Find X9 Ultra is powered by a Snapdragon 8 Elite Gen 5 chipset
Oppo Find X9 Ultra আগামী সপ্তাহে (মে 21) ভারতে আসছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগেই এই ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোনের দাম প্রকাশ্যে এসেছে। এটি ভারতের বাজারে ওপ্পোর সবচেয়ে দামি স্মার্টফোন হতে চলেছে। Vivo X300 Ultra-এর মতো Oppo Find X9 Ultra লঞ্চ হবে একটাই মেমরি অপশনে। দাম সাধ্যের মধ্যে রাখতে বেশ কিছু আকর্ষণীয় অফারও আনবে চীনা প্রতিষ্ঠানটি, যার মধ্যে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, বিনামূল্যে ডিফেক্ট রিপ্লেসমেন্ট, নো-কস্ট ইএমআই, ও নিশ্চিত বাইব্যাকের মতো ডিল থাকছে। দাম বলার আগে জানিয়ে রাখি, এটি প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত Oppo ফোন।
টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে, Oppo Find X9 Ultra-এর দাম ভারতে 1,79,999 টাকা হবে। ডিভাইসটি 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে। মনে করা হচ্ছে, সরাসরি চীন থেকে আমদানি করার ফলে এত দাম। তবে একাধিক অফারের মাধ্যমে দাম আরও কমিয়ে আনবে তারা।
Oppo Find X9 Ultra-এর-এর সঙ্গে 10 শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। 180 দিনের ডিফেক্ট রিপ্লেসমেন্ট অফার থাকছে। এটি 24 মাস পর্যন্ত বিনা সুদের মাসিক কিস্তির বিকল্পে কেনা যাবে। কোম্পানি 60 শতাংশ বাইব্যাক ভ্যালু দেবে। এছাড়াও, ক্রেতারা 22,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং তিন মাসের Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন।
টিপস্টারের আরও দাবি, Oppo Find X9s-এর দাম এ দেশে 79,999 টাকা থেকে শুরু হবে। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য। 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ কিনতে 89,999 টাকা খরচ হবে। অভিষেক যাদব গতকাল স্মার্টফোনটির দাম প্রথম প্রকাশ্যে এনেছিলেন।
ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা চীনের মতো ভারতেও একই স্পেসিফিকেশনের সাথে আসবে। সে ক্ষেত্রে ফোনটি 6.78 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে, যা 2K রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), ডলবি ভিশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করবে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
ওপ্পোর এই ফোনের মুখ্য আকর্ষণ হল Hasselblad টিউনড কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে।
Find X9 Ultra-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 7,050mAh ব্যাটারি, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity