Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা

Oppo Find X9s এপ্রিলে 3,599 মালয়েশিয়ান রিঙ্গিতে (প্রায় 85,000 টাকা) গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে।

Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা

Photo Credit: Oppo

Oppo Find X9s features a Hasselblad-tuned triple rear camera setup

হাইলাইট
  • Oppo Find X9s-এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম গ্লোবাল মডেলের চেয়ে কম হবে
  • স্মার্টফোনের পিছনে হ্যাসেলব্লাড-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে
  • Oppo মে 21 তারিখে আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করবে
বিজ্ঞাপন

Oppo Find X9s আগামী মে 21 তারিখে ভারতে লঞ্চ হওয়ার কথা চলতি সপ্তাহে ঘোষণা করেছে কোম্পানি। আবার Find X9 Ultra একই দিনে কোম্পানির প্রথম Ultra মডেল হিসেবে এ দেশে আসছে। এটি আল্ট্রা প্রিমিয়াম ক্যামেরা ফোন, যেখানে Find X9s এমন ক্রেতাদের টার্গেট করবে, যাদের ব্যালেন্সড ফ্ল্যাগশিপ স্মার্টফোন পছন্দ। যারা হাই-পারফরম্যান্স এবং দুর্ধর্ষ ক্যামেরা পেতে চান, কিন্তু বড় বা ভারি মডেল পছন্দ করেন না। অফিসিয়াল লঞ্চের আগে এখন Oppo Find X9s-এর দাম ফাঁস হয়েছে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এটি গ্লোবাল মডেলের তুলনায় সস্তায় লঞ্চ হবে।

Oppo Find X9s-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস

টিপস্টার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Oppo Find X9s-এর দাম ভারতে 79,999 টাকা থেকে শুরু হবে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য। তুলনাস্বরূপ, স্মার্টফোনটি এপ্রিলে মালয়েশিয়াতে লঞ্চ হওয়ার সময় স্টার্টিং প্রাইস 3,599 মালয়েশিয়ান রিঙ্গিত ছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় 85,000 টাকা।

Oppo Find X9s স্পেসিফিকেশন, ফিচার্স

স্পেসিফিকেশনের দিক থেকে ওপ্পো ফাইন্ড এক্স9এস গ্লোবাল ও ভারতীয় ভ্যারিয়েন্টের মধ্যে কোনও পার্থক্য থাকবে না বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এতে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে, যা ডলবি ভিশন, 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,256 x 2,760 পিক্সেল), 3,600 নিট পিক ব্রাইটনেস, এবং 3,840 হার্টজ PWM ডিমিং অফার করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে হ্যাসেলব্লাড-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এটি ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF), f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও f/2.6 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত হবে। এছাড়াও, একটি কালার স্পেকট্রাম সেন্সর পাওয়া যাবে।

Oppo Find X9s তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি Dimensity 9500s প্রসেসরে রান করবে। চিপসেটের সঙ্গে 12 জিবি LPDDR5x র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যুক্ত। হ্যান্ডসেটে 7,025mAh সিলিকন কার্বন ব্যাটারি দেখা যাবে, যা 80W SUPERVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে Android 16 OS ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে, IP66 + IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, বায়োনিক হ্যাপটিক মোটর, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ইত্যাদি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা
  2. ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের
  3. Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
  4. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  5. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  6. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  7. iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
  8. Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
  9. Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন
  10. Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »