Oppo Find X9 Ultra ও Find X9s এখন Flipkart, Amazon, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।
Photo Credit: Oppo
Oppo Find X9 Ultra and Find X9s are now on sale in India
Oppo Find X9 Ultra ও Find X9s গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। দুই ফোনের সেল মে 28 শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অগ্রিম বুকিংয়ে বিপুল সাড়া পাওয়ার কারণে ফোনগুলোর সেলের তারিখ এগিয়ে আনা হয়েছে। আজ থেকেই ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোনের বিক্রি আরম্ভ হয়েছে। Find X9 Ultra সংস্থার প্রথম স্মার্টফোন যা দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এসেছে। ব্যাক প্যানেলে চারটি Hasselblad ক্যামেরা রয়েছে। এটি DSLR-এর মতো ছবি ও সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে সক্ষম। অন্য দিকে, Oppo Find X9s মডেলেও Hasselblad ক্যামেরা রয়েছে। ফোনগুলো Flipkart, Amazon, Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোর, ও অফলাইনে পাওয়া যাচ্ছে।
Oppo Find X9 Ultra ভারতে 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে, যার দাম 1,69,999 টাকা। অন্য দিকে, Oppo Find X9s এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 79,999 টাকা। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ 89,999 টাকায় এসেছে। কোম্পানি দুই ফোনের ক্ষেত্রেই SBI, HDFC, এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। অর্থাৎ, Find X9 Ultra ও Find X9s যথাক্রমে 16,999 টাকা ও 7,999 টাকা ছাড়ে কেনা যাবে।
ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, QHD+ রেজোলিউশন, ও ডলবি ভিশন অফার করে। ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে চলে। এতে 7,050mAh ব্যাটারি আছে, যা 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
ওপ্পোর এই ফ্ল্যাগশিপ ফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। এটি 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ওপ্পো ফাইন্ড এক্স9এস 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 1.5K রেজোলিউশন, ডলবি ভিশন, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ডিভাইসটি Dimensity 9500s প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে 7,025mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে, যা 80W SUPERVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ওপ্পোর নতুন দুই ফোনে Android 16 OS ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Gaming Headset Deals Under Rs. 5,000
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Amazon Great Indian Festival 2026: Best Power Bank Deals