প্রকাশ হল প্রথম ডুয়াল 200MP ক্যামেরার Oppo ফোনের অফিসিয়াল ছবি, ডিজাইন মুগ্ধ করবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 এপ্রিল 2026 17:29 IST
হাইলাইট
  • Oppo Find X9 Ultra টিজারে তিনটি কালার অপশনে উপলব্ধ হবে
  • এটি এপ্রিল 21 চীন ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে
  • স্মার্টফোনের পিছনে দুইটি 200MP ও দুইটি 50MP ক্যামেরা আছে

Oppo Find X9 Ultra has four advanced camera sensors on the back

Photo Credit: Oppo

Oppo Find X9 Ultra এপ্রিল 21 চীন ও গ্লোবালি লঞ্চ হচ্ছে। অফিসিয়াল লঞ্চের আগে এখন সংস্থা তাদের আসন্ন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের ফার্স্ট লুক এবং কালার অপশন প্রকাশ করেছে। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হবে ক্যামেরা পারফরম্যান্স। Hasselblad-এর সঙ্গে মিলে উন্নত ইমেজিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। Vivo X300 Ultra-এর পর Find X9 Ultra বাজারের দ্বিতীয় স্মার্টফোন হবে, যা দুইটি 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এটি 2K ডিসপ্লে, 100W ফ্ল্যাশ চার্জিং, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, ও 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট অফার করবে।

Oppo Find X9 Ultra ডিজাইন ও কালার অপশন

ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা মডেলের পিছনে একটি বড় সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে অত্যাধুনিক চারটি সেন্সর রাখা হয়েছে। সামনের দিকে ফ্ল্যাট ডিসপ্লে এবং পাঞ্চ-হোল কাটআউট আছে। ফোনের ডান পাশে একটি ডেডিকেটেড ফিজিক্যাল বাটন থাকতে পারে, যা ক্যামেরা অ্যাপ দ্রুত চালু করার জন্য ব্যবহার হবে বলে অনুমান করা হচ্ছে।

Find X9 Ultra টিজারে তিনটি কালার অপশনে দেখা গিয়েছে। Earth Tundra-তে ডার্ক শেডের সঙ্গে ডুয়াল টোন ফিনিশ রয়েছে। Polar Glacier হালকা নীল রঙের সঙ্গে এসেছে। Sand Canyon দেখতে উজ্জ্বল কমলা রঙের। এটি তিনটি কালার স্কিমের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে।

প্রসঙ্গত, Oppo Find X9 Ultra-এর ক্যামেরার খুঁটিনাটি গত সপ্তাহে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এতে 200 মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল 3x সুপার পোট্রেট টেলিফটো লেন্স, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে চলেছে।

ওপ্পোর নতুন হাই-এন্ড ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। রিপোর্ট অনুসারে, হ্যান্ডসেটের সামনে 6.78 ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। ফোনে Android 16 OS ভিত্তিক ColorOS 16 ইন্টারফেস আগে থেকে ইনস্টল করা থাকবে।

Advertisement

ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেস দ্বারা চালিত হবে। এটি 16 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বাধিক 1 টেরাবাইট স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,050mAh ব্যাটারি। এর সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে বলে আশা করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কাল থেকেই WhatsApp বন্ধ বহু ফোনে, আপনার ডিভাইসে চলবে কিনা দেখে নিন
  2. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  3. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  4. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  5. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  6. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  7. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  8. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  9. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  10. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.