Oppo Find X9 Ultra-এর প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরা 200 মেগাপিক্সেলের।
Photo Credit: Oppo
Oppo Find X9 Ultra is equipped with a two 200-megapixel cameras
Oppo Find X9 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। এটি Oppo-এর প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার মোবাইল ফোন। Hasselblad-এর সাথে হাত মিলিয়ে ক্যামেরা সেটআপ তৈরি করেছে কোম্পানি। ক্যামেরার মাধ্যমে সিনেমাটিক ভিডিও শুট করা যাবে। এটি 8K ভিডিও 30fps-এ ও 4K ভিডিও 120fps-এ রেকর্ড করতে সক্ষম। Oppo Find X9 Ultra ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, QHD+ ডিসপ্লে, 100W ফাস্ট চার্জিং, ডুয়াল স্যাটেলাইট কমিউনিকেশন, Dolby Atmos, বড় ডুয়াল স্পিকার, ও IP66 + IP68 + IP69 রেটিংয়ের সাথে এসেছে।
ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা ফটোগ্রাফি ডিপার্টমেন্টে বাজিমাত করেছে। ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। এতে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony LYT 901), 200 মেগাপিক্সেলের সুপার পোট্রেট টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল), 120x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (10x অপটিক্যাল জুম), ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও, 3.2 মেগাপিক্সেলের মাল্টিস্পেকট্রাল সেন্সর রয়েছে, যা কালার রিপ্রোডাকশনে সাহায্য করবে।
স্মার্টফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। Oppo Find X9 Ultra-তে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি ডলবি ভিশন, 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1,800 নিট ব্রাইটনেস (HBM), 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), এবং 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে৷ স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন আছে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 7,050mAh গ্লেসিয়ার ব্যাটারি পাওয়া যায়, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ডিভাইসটি Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।
Oppo Find X9 Ultra আজ চীনে লঞ্চ হয়েছে। ফোনটি আগামী মাসে ভারতে আসছে। চীনে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,499 ইউয়ান (প্রায় 1,03,000 টাকা)। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 512 স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 7,999 ইউয়ান (প্রায় 1,10,000 টাকা), 8,499 ইউয়ান (প্রায় 1,17,050 টাকা)।
টপ 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ 9,499 ইউয়ানে (প্রায় 1,30,000 টাকা) এসেছে। Oppo Find X9 Ultra মার্কেটে Vivo X300 Ultra, Samaung Galaxy S26 Ultra, ও iPhone 16 Pro Max-এর সাথে প্রতিযোগিতা করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity