Oppo Find X9s একটি ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
Photo Credit: Oppo
Oppo Find X9s features a Hasselblad-tuned triple rear camera setup
Oppo Find X9s আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি Find X9 Ultra-এর মতো একটি ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ ফোন। তবে ফোনটি সেই সমস্ত ক্রেতাদের জন্য উপযুক্ত, যারা হাই-পারফরম্যান্স এবং অসাধারণ ক্যামেরা চান, কিন্তু বড় বা ভারী মডেল পছন্দ করেন না। Oppo Find X9s শক্তিশালী Dimensity 9500s প্রসেসরে রান করে। এটি Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং, 80W SUPERVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং, IP66 + IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, AI মাইন্ড স্পেস, 120x সুপার জুম, NFC, এবং VC কুলিং সিস্টেমের সাথে এসেছে।
Oppo Find X9s মডেলের দাম ভারতে 79,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনের মূল্য 89,999 টাকা রাখা হয়েছে। তবে কোম্পানি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। ফোনের সেল 28 মে শুরু হচ্ছে। এটি Amazon এবং Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে ল্যাভেন্ডার স্কাই, মিডনাইট গ্রে, এবং সানসেট অরেঞ্জ কালারে পাওয়া যাবে।
ওপ্পো ফাইন্ড এক্স9এস 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যা 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,256 x 2,760 পিক্সেল), সর্বোচ্চ 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং 3,840 হার্টজ PWM ডিমিং অফার করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
ফটোগ্রাফির জন্য, Oppo Find X9s ফোনের পিছনে অটোফোকাস, f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও f/2.6 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। উভয় ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
ওপ্পোর নতুন ফোন 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি Dimensity 9500s প্রসেসর দ্বারা চালিত। চিপসেটের সঙ্গে 12 জিবি LPDDR5x র্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজ যুক্ত। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে অত্যাধুনিক সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তিতে নির্মিত পাওয়ারফুল 7,025mAh ব্যাটারি। ডিভাইসে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড করা থাকছে।
এছাড়াও, Oppo Find X9s-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে AI লিঙ্কবুস্ট, 360 ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা, স্প্ল্যাশ টাচ, বায়োনিক হ্যাপটিক মোটর, SGS সার্টিফিকেশন ড্রপ রেজিস্ট্যান্স, এরোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, AI বিল ম্যানেজার, AI রেকর্ডিং, AI রাইটার, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile