Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 মে 2026 15:27 IST
হাইলাইট
  • Oppo Find X9s ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসরে চলে
  • এটি Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে
  • স্মার্টফোনে 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে

Oppo Find X9s features a Hasselblad-tuned triple rear camera setup

Photo Credit: Oppo

Oppo Find X9s আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি Find X9 Ultra-এর মতো একটি ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ ফোন। তবে ফোনটি সেই সমস্ত ক্রেতাদের জন্য উপযুক্ত, যারা হাই-পারফরম্যান্স এবং অসাধারণ ক্যামেরা চান, কিন্তু বড় বা ভারী মডেল পছন্দ করেন না। Oppo Find X9s শক্তিশালী Dimensity 9500s প্রসেসরে রান করে। এটি Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং, 80W SUPERVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং, IP66 + IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, AI মাইন্ড স্পেস, 120x সুপার জুম, NFC, এবং VC কুলিং সিস্টেমের সাথে এসেছে।

Oppo Find X9s দাম

Oppo Find X9s মডেলের দাম ভারতে 79,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনের মূল্য 89,999 টাকা রাখা হয়েছে। তবে কোম্পানি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। ফোনের সেল 28 মে শুরু হচ্ছে। এটি Amazon এবং Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে ল্যাভেন্ডার স্কাই, মিডনাইট গ্রে, এবং সানসেট অরেঞ্জ কালারে পাওয়া যাবে।

Oppo Find X9s স্পেসিফিকেশন, ফিচার্স

ওপ্পো ফাইন্ড এক্স9এস 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যা 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,256 x 2,760 পিক্সেল), সর্বোচ্চ 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং 3,840 হার্টজ PWM ডিমিং অফার করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

ফটোগ্রাফির জন্য, Oppo Find X9s ফোনের পিছনে অটোফোকাস, f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও f/2.6 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। উভয় ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

ওপ্পোর নতুন ফোন 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি Dimensity 9500s প্রসেসর দ্বারা চালিত। চিপসেটের সঙ্গে 12 জিবি LPDDR5x র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজ যুক্ত। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে অত্যাধুনিক সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তিতে নির্মিত পাওয়ারফুল 7,025mAh ব্যাটারি। ডিভাইসে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড করা থাকছে।

এছাড়াও, Oppo Find X9s-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে AI লিঙ্কবুস্ট, 360 ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা, স্প্ল্যাশ টাচ, বায়োনিক হ্যাপটিক মোটর, SGS সার্টিফিকেশন ড্রপ রেজিস্ট্যান্স, এরোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, AI বিল ম্যানেজার, AI রেকর্ডিং, AI রাইটার, ইত্যাদি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Familiar yet premium IP69-rated design
  • Bright and fast AMOLED display
  • Live Space feature is quite handy
  • Good telephoto camera
  • Good battery life
  • Bad
  • Gets hot when recording video
  • No wireless charging
  • No 120 fps video recording
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 9500s
Front Camera 32-Ultrapixel
Rear Camera 50-Ultrapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,025mAh
OS Android 16
Resolution 1,256x2,760 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ ফোনের হদিস, প্রথমবার প্রকাশ্যে Galaxy S27
  2. Apple Maps: পথ দেখানোর পাশাপাশি এবার সেরা খাবার ও ঘোরার জায়গাও চিনিয়ে দেবে অ্যাপল ম্যাপস
  3. OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের
  4. Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
  5. Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
  6. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  7. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  8. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  9. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  10. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.