Oppo Find X10 Pro-এর সামনে 6.78 ইঞ্চির OLED LTPO ডিসপ্লে থাকতে পারে, যার রেজোলিউশন হবে 1.5K।
Photo Credit: Oppo
Oppo Find X9 Pro has a single 200-megapixel camera
Oppo Find X10 সিরিজ সম্পর্কিত যে সব তথ্য সামনে আসতে শুরু করেছে, তা স্মার্টফোনপ্রেমীদের উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট। এই লাইনআপের ফোনে বিশ্বের প্রথম 100 মেগাপিক্সেল চৌকো সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এবার Oppo Find X10 Pro মডেলের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, এটি টুইন 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে। এতে উন্নত হার্ডওয়্যার এবং প্রিমিয়াম ইমেজিং ফিচার থাকবে, যা একে অন্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। এমনকি, ব্যাটারি ক্যাপাসিটির দিক থেকে পূর্বসূরী Find X9 Pro-এর তুলনায় বড় আপগ্রেড পাচ্ছে।
চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দেওয়া তথ্য অনুসারে, Oppo Find X10 Pro মডেলে একটি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এতে প্রায় 1/1.3 ইঞ্চি আকারের Samsung HPC সেন্সর ব্যবহার হওয়ার সম্ভাবনা। আসন্ন ডিভাইসে আরও একটি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এতেও বড় সেন্সর ব্যবহারের দাবি করা হচ্ছে।
এছাড়াও, ওপ্পো ফাইন্ড এক্স10 প্রো 3 মেগাপিক্সেলের মাল্টিস্পেকট্রাল সেন্সর দিয়ে সজ্জিত থাকবে। এটি কালার অ্যাকুরেসি বা রঙের নির্ভুলতা বৃদ্ধি ও ইমেজ প্রসেসিং উন্নত করতে সাহায্য করবে। প্রসঙ্গত, বর্তমান ফাইন্ড এক্স9 প্রো-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Oppo Find X10 Pro-এর সামনে 6.78 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPO ডিসপ্লে থাকতে পারে, যার রেজোলিউশন 1.5K হবে। স্ক্রিনের চারপাশে অত্যন্ত সরু বেজেল দেখা যাবে। রিপোর্টে বলা হয়েছে, ফোনের ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে নতুন প্রজন্মের Tianma ডিসপ্লে সাবস্ট্রেট ব্যবহার হচ্ছে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
ওপ্পোর নয়া ফোনে মিডিয়াটেকের আসন্ন 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Dimensity 9600 চিপসেট ব্যবহার করতে পারে। এতে 8,000mAh ক্লাসের ব্যাটারি থাকতে পারে। এটি Find X9 Pro-এর 7,560mAh ক্যাপাসিটিকে ছাড়িয়ে যাবে। এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্টও মিলতে পারে।
এছাড়াও, ডিভাইসে IP68 + IP69 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। Oppo Find X10 Pro চলতি বছরের শেষে Find X10 (স্ট্যান্ডার্ড) এবং Find X10 Pro Max-এর সঙ্গে প্রথমে চীনে লঞ্চ হবে। তারপর ফোনগুলো গ্লোবাল মার্কেট ও ভারতে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Gaming Headset Deals Under Rs. 5,000
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Amazon Great Indian Festival 2026: Best Power Bank Deals