Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 মে 2026 17:34 IST
হাইলাইট
  • Oppo Find X9s-এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম গ্লোবাল মডেলের চেয়ে কম হবে
  • স্মার্টফোনের পিছনে হ্যাসেলব্লাড-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে
  • Oppo মে 21 তারিখে আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করবে

Oppo Find X9s features a Hasselblad-tuned triple rear camera setup

Photo Credit: Oppo

Oppo Find X9s আগামী মে 21 তারিখে ভারতে লঞ্চ হওয়ার কথা চলতি সপ্তাহে ঘোষণা করেছে কোম্পানি। আবার Find X9 Ultra একই দিনে কোম্পানির প্রথম Ultra মডেল হিসেবে এ দেশে আসছে। এটি আল্ট্রা প্রিমিয়াম ক্যামেরা ফোন, যেখানে Find X9s এমন ক্রেতাদের টার্গেট করবে, যাদের ব্যালেন্সড ফ্ল্যাগশিপ স্মার্টফোন পছন্দ। যারা হাই-পারফরম্যান্স এবং দুর্ধর্ষ ক্যামেরা পেতে চান, কিন্তু বড় বা ভারি মডেল পছন্দ করেন না। অফিসিয়াল লঞ্চের আগে এখন Oppo Find X9s-এর দাম ফাঁস হয়েছে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এটি গ্লোবাল মডেলের তুলনায় সস্তায় লঞ্চ হবে।

Oppo Find X9s-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস

টিপস্টার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Oppo Find X9s-এর দাম ভারতে 79,999 টাকা থেকে শুরু হবে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য। তুলনাস্বরূপ, স্মার্টফোনটি এপ্রিলে মালয়েশিয়াতে লঞ্চ হওয়ার সময় স্টার্টিং প্রাইস 3,599 মালয়েশিয়ান রিঙ্গিত ছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় 85,000 টাকা।

Oppo Find X9s স্পেসিফিকেশন, ফিচার্স

স্পেসিফিকেশনের দিক থেকে ওপ্পো ফাইন্ড এক্স9এস গ্লোবাল ও ভারতীয় ভ্যারিয়েন্টের মধ্যে কোনও পার্থক্য থাকবে না বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এতে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে, যা ডলবি ভিশন, 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,256 x 2,760 পিক্সেল), 3,600 নিট পিক ব্রাইটনেস, এবং 3,840 হার্টজ PWM ডিমিং অফার করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে হ্যাসেলব্লাড-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এটি ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF), f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও f/2.6 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত হবে। এছাড়াও, একটি কালার স্পেকট্রাম সেন্সর পাওয়া যাবে।

Oppo Find X9s তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি Dimensity 9500s প্রসেসরে রান করবে। চিপসেটের সঙ্গে 12 জিবি LPDDR5x র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যুক্ত। হ্যান্ডসেটে 7,025mAh সিলিকন কার্বন ব্যাটারি দেখা যাবে, যা 80W SUPERVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে Android 16 OS ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে, IP66 + IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, বায়োনিক হ্যাপটিক মোটর, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ইত্যাদি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Familiar yet premium IP69-rated design
  • Bright and fast AMOLED display
  • Live Space feature is quite handy
  • Good telephoto camera
  • Good battery life
  • Bad
  • Gets hot when recording video
  • No wireless charging
  • No 120 fps video recording
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 9500s
Front Camera 32-Ultrapixel
Rear Camera 50-Ultrapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,025mAh
OS Android 16
Resolution 1,256x2,760 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  2. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  3. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  4. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  5. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  6. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  7. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  8. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  9. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  10. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.