Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 মে 2026 13:42 IST
হাইলাইট
  • Oppo Find X9 Ultra সংস্থার প্রথম ডুয়াল 200MP ক্যামেরার স্মার্টফোন
  • Oppo Find X9s-এর চারটে ক্যামেরাই 50 মেগাপিক্সেলের
  • দুই ফোনেই 7000mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারি রয়েছে

Oppo Find X9 Ultra has two 200-megapixel sensors for primary and telephoto cameras

Photo Credit: Oppo

Oppo Find X9 Ultra ও Find X9s আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে। Oppo তাদের দুই ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Find X9 Ultra কোম্পানির প্রথম Ultra মডেল হিসেবে দেশের বাজারে আসছে। ফোনটি চীনে এপ্রিলে রিলিজ হয়েছে। এটি প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার Oppo স্মার্টফোন। Hasselblad-এর সাথে হাত মিলিয়ে ক্যামেরা সেটআপ তৈরি হয়েছে। অন্য দিকে, Find X9s এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নির্মিত, যারা প্রিমিয়াম ক্যামেরা ও পারফরম্যান্স পেতে চান, কিন্তু বড় বা ভারি ফোন পছন্দ করেন না।

Oppo Find X9 Ultra ও Find X9s ভারতে মে 21 লঞ্চ হবে

Oppo Find X9 Ultra ও Find X9s ভারতে আগামী বৃহস্পতিবার, মে 21 আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। দুই ফোন Flipkart, Amazon, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। Ultra ভ্যারিয়েন্ট মুলত সেই সমস্ত ক্রেতাদের টার্গেট করবে, যারা নিয়মিত ফোনে কনসার্ট, ট্রাভেল ভিডিও, রিলস, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, এবং প্রোফেশনাল ছবি তোলেন। অন্য দিকে, Find X9s-কে আরও ব্যালেন্সড ফ্ল্যাগশিপ মডেল হিসেবে দেখা হচ্ছে।

Oppo Find X9 Ultra স্পেসিফিকেশন

ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা 6.78 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ  রেট এবং 2K রেজোলিউশন অফার করে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপ রয়েছে। ফোনে 7,050mAh ব্যাটারি পাওয়া যায়, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।

এই ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ — 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল সুপার পোট্রেট টেলিফটো ক্যামেরা, 120x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (10x অপটিক্যাল জুম), এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। এছাড়াও, 3.2 মেগাপিক্সেলের মাল্টিস্পেকট্রাল সেন্সর রয়েছে।

Oppo Find X9s স্পেসিফিকেশন

ওপ্পো ফাইন্ড এক্স9এস চীনের মতো ভারতেও একই স্পেসিফিকেশনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।এতে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, এবং 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি ডাইমেনসিটি 9500এস প্রসেসরে রান করে৷ হ্যান্ডসেটে 7,025mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সিস্টেমটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল জুম), এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। এখানেও হ্যাসেলব্ল্যাড কালার ক্যালিব্রেশন ও কালার স্পেকট্রাম সেন্সর আছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid and camera-first aesthetic design
  • Tundra Umber > Canyon Orange colour, every time
  • Excellent display
  • Class-leading performance
  • Stunning camera setup, especially the main sensor
  • Excellent battery
  • Bad
  • Expensive
  • No 16GB RAM and 1TB storage option
  • Videos still leave scope for improvement
 
KEY SPECS
Display 6.82-inch
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel + 200-megapixel
RAM 16GB
Storage 1TB
Battery Capacity 7050mAh
OS Android 16
Resolution 1440x3168 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Familiar yet premium IP69-rated design
  • Bright and fast AMOLED display
  • Live Space feature is quite handy
  • Good telephoto camera
  • Good battery life
  • Bad
  • Gets hot when recording video
  • No wireless charging
  • No 120 fps video recording
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 9500s
Front Camera 32-Ultrapixel
Rear Camera 50-Ultrapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,025mAh
OS Android 16
Resolution 1,256x2,760 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  2. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  3. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  4. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  5. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  6. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  7. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  8. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  9. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.