আজ দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে Oppo K1। 20,000 টাকার কম দামে এই প্রথম কোন স্মার্ট ফোনে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। এই প্রতিবেদনে Oppo K1 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে।
অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Oppo K1
বুধবার ভারতে লঞ্চ হবে Oppo K1। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। Oppo K1 এর প্রধান আকর্ষণ ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। সাথে থাকছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Oppo K1।
আরও পড়ুন: Samsung Galaxy M10 বনাম Galaxy M20: দাম ও স্পেসিফিকেশান
আজ দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে Oppo K1। 20,000 টাকার কম দামে এই প্রথম কোন স্মার্ট ফোনে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। নীচে প্লে বাটনে ক্লিক করে Oppo K1 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে।
আরও পড়ুন: ভারতে স্মার্টজুতো লঞ্চ করছে Xiaomi
ডুয়াল সিম Oppo K1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo K1 এ থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo K1 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথেক থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি 25 মেগাপিক্সেলের ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi i 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/ A-GPS আর GLONASS ব্যবহার করেছে Oppo। থাকছে একটি 3,600mAh ব্যাটারি।
আরও পড়ুন: নতুন আপডেটে আরও সুরক্ষিত থাকবে WhatsApp
ভারতে Oppo K1 ফোনের দাম জানায়নি চীনের কোম্পানিটি। তবে চিনে 1,599 ইউয়ান (প্রায় 16,900 টাকা) থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। 6GB RAM ভেরিয়েন্টে Oppo K1 কিনতে খরচ হবে 1,799 ইউয়ান (প্রায় 19,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile