Oppo K13x 5G সস্তায় জুন 23 দেশে লঞ্চ হচ্ছে, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে!

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, Edited by Akash Dutta, আপডেট: 17 জুন 2025 11:54 IST
হাইলাইট
  • Oppo K13x 5G এর দাম 15,000 টাকার নিচে থাকবে
  • এই স্মার্টফোন সেগমেন্টের সেরা বিল্ড কোয়ালিটি অফার করবে
  • Oppo K13x 5G AI ডুয়াল ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির সাথে আসবে

Oppo K13x 5G মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ কালারে আসবে

Photo Credit: Oppo

Oppo K13x 5G অবশেষে জুনেই ভারতে লঞ্চ হচ্ছে। কোম্পানি লঞ্চের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি আসন্ন বাজেট ফোনটির স্পেসিফিকেশন ও ফিচার্স প্রকাশ করেছে। এটি 15,000 টাকার কম দাম পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ফোনটির ড্যুরাবিলিটি বাড়াতে 360 ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি থাকছে। এছাড়াও, সামুদ্রিক স্পঞ্জ থেকে অনুপ্রাণিত এক ধরনের স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেম রয়েছে। সঙ্গত কারণেই Oppo K13X 5G তার বিভাগে সবচেয়ে শক্তিশালী বিল্ড কোয়ালিটি অফার করবে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি SGS গোল্ড ড্রপ-রেজিস্ট্যান্স, SGS মিলিটারি স্ট্যান্ডার্ড এবং MIL-STD 810H ড্যুরাবিলিটি সার্টিফিকেশন সহ IP65 রেটিং দিয়ে সজ্জিত।

ভারতে Oppo K13X 5G লঞ্চের তারিখ

Oppo K13x 5G ভারতে জুন 23 দুপুর 12 টায় লঞ্চ হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। দেশে ফোনটির দাম 15,000 টাকার নিচে হবে বলে জানিয়েছে ওপ্পো। এটি মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ রঙে এক্সক্সুসিভলি Flipkart-এর মাধ্যমে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে MediaTek Dimensity 6300 চিপসেট। এটি 4GB এবং 6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং 128GB স্টোরেজ সাপোর্ট করবে। সফটওয়্যারের দিক থেকে Android 15-ভিত্তিক ColorOS 15 ইনস্টল করা থাকবে।

Oppo K13x 5G মডেলে Google Gemini এবং AI সামারি, AI রেকর্ডার এবং AI স্টুডিয়োর মতো ফিচার্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি থাকবে যা 45W SuperVOOC চার্জিং সমর্থন করবে। কোম্পানিটি প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যে এতে AI-সমর্থিত 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি AI ইরেজার, AI আনব্লার, AI রিফ্লেকশন রিমুভার এবং AI ক্ল্যারিটি এনহ্যান্সার-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ইমেজিং ফিচার্স সমর্থন করবে।

Oppo K13x 5G এর একটি বড় হাইলাইট হল স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেম, যা সামুদ্রিক স্পঞ্জের অনুকরণে তৈরি। স্মার্টফোনের অভ্যন্তরীণ অংশগুলিকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য স্পঞ্জের মতো স্তর সহ নমনীয় উপকরণ দিয়ে সিস্টেমটি তৈরি হয়েছে। এছাড়া, এতে শক্তিশালী AM04 অ্যালুমিনিয়াম অ্যালয় ইনার ফ্রেম থাকছে যা অন্যান্য অ্যালয়ের তুলনায় 10 শতাংশ বেশি টেকসই।

Oppo K13x 5G এর ডিসপ্লেতে ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন থাকবে। স্ক্রিনটি স্প্ল্যাশ টাচ ও গ্লোভ টাচ মোড অফার করবে। ভেজা বা গ্লাভস পরা হাতেও ফোন চালানো যাবে। একে সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বিল্ড কোয়ালিটি যুক্ত মোবাইলে পরিণত করবে SGS গোল্ড ড্রপ-রেজিস্ট্যান্স, SGS মিলিটারি স্ট্যান্ডার্ড এবং MIL-STD 810-H শক রেজিস্ট্যান্স। সবশেষে, জল ও ধুলো প্রতিরোধের জন্য IP65 রেটিং বর্তমান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  2. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  3. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  4. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  5. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  6. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  7. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  8. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
  10. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.