Oppo K13x আজ প্রথম সেলে কম দামে কেনার সুযোগ। এতে 120 হার্টজ LCD স্ক্রিন, 50MP ডুয়েল রিয়ার ক্যামেরা, Dimensity 6300 প্রসেসর, ও 6,000mAh ব্যাটারি রয়েছে।
Photo Credit: Oppo
Oppo K13x 5G মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ রঙে বিক্রি হচ্ছে
Oppo K13x 5G এই সপ্তাহের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছে। আর আজ থেকে রাফ এন্ড টাফ এই ফোনের বিক্রি শুরু হয়েছে। ফোনটির সবথেকে বড় সুবিধা হল দুর্দান্ত বিল্ড কোয়ালিটি। এতে 360 ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি রয়েছে এবং MIL -STD 810H শক রেজিট্যান্স সার্টিফায়েড। ফোনটি সামুদ্রিক স্পঞ্জ থেকে অনুপ্রাণিত এক ধরনের স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেমের সাথে এসেছে। Oppo K13x 5G এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মেঝেতে আছাড় খেলেও অভ্যন্তরীণ বা বাহ্যিক অংশের ক্ষতি না হয়। আজ প্রথম সেল উপলক্ষ্যে 2,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি।
ভারতে Oppo K13x 5G এর 4GB RAM + 128GB স্টোরেজের বেস মডেলের দাম 11,999 টাকা। এছাড়া, 128 জিবি স্টোরেজের 6GB ও 8GB RAM ভার্সনের দাম যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা রাখা হয়েছে। ফোনটি মিডনাইট ভায়োলেট ও সানসেট পিচ রঙে পাওয়া যাচ্ছে। আজ, জুন 27, দুপুর 12.00 টার থেকে Flipkart ও ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন।
সেলের প্রথম দিন হওয়ার জন্য দারুণ ডিসকাউন্ট দিচ্ছে ওপ্পো। আজ ক্রেতারা নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে, Oppo K13x 5G-এর 4 জিবি এবং 6 জিবি র্যাম ভেরিয়েন্টে 1,000 টাকা ও 8 জিবি ভার্সনটিতে 2,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এই অফার ডিভাইসটির বেস মডেল 10,999 টাকায় কেনার সুযোগ দিচ্ছে। আর অন্য দুই মডেলের দাম যথাক্রমে 11,999 টাকায় ও 12,999 টাকায় নামিয়ে আনতে পারে। 3 মাসের জন্য নো-কস্ট EMI অপশনেও কিনতে পারেন। আবার এক্সচেঞ্জ করলে 1,000 টাকা পর্যন্ত বোনাস।
Oppo K13x 5G একটি 6.67 ইঞ্চি LCD ডিসপ্লের সাথে এসেছে যা কর্নিং গরিলা গ্লাস 7i দিয়ে সুরক্ষিত এবং 120Hz রিফ্রেশ রেট, ও 1,000 নিট ব্রাইটনেস অফার করে। ফোনটির স্ক্রিনে স্প্ল্যাশ টাচ এবং গ্লোভ টাচ প্রযুক্তি রয়েছে, অর্থাৎ অর্থ ভেজা বা গ্লাভস পরা হাতেও ফোন ব্যবহার করা যাবে। এতে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে যা 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।
ফটোগ্রাফির জন্য, ওপ্পো কে13এক্স 5G এর রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের (f/1.8 অ্যাপারচার) এবং দ্বিতীয়টি 2 মেগাপিক্সেল (f/2.4 অ্যাপারচার) ডেপ্থ ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 8 মেগাপিক্সেল (/2.0 অ্যাপারচার) ফ্রন্ট ক্যামেরা আছে। এটি ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আবার AI ইরেজার, AI আনব্লার, AI রিফ্লেকশন রিমুভার এবং AI ক্ল্যারিটি এনহ্যান্সার-এর মতো বিভিন্ন AI ইমেজিং ফিচার্স অফার করে।
ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক ColorOS 15 কাস্টম স্কিনে রান করে। এতে গুগল জেমিনি, AI সামারি, AI রেকর্ডার এবং AI স্টুডিয়োর মতো ফিচার্স বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি আছে যা 45W SuperVOOC চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়াল সিম, 5G, Wi-Fi, ব্লুটুথ 5.4, NFC, GPS, 3.5mm অডিও জ্যাক এবং একটি USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale