লঞ্চের আগেই ফাঁস হল Oppo K3 ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 মে 2019 15:03 IST
হাইলাইট
  • চলেছে। Oppo K3 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট
  • এই ফোনে থাকবে 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে
  • তিনটি রঙে পাওয়া যাবে Oppo K3

Oppo K3 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট

কয়েক মাস আগে AMOLED ডিসপ্লে আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ লঞ্চ হয়েছিল Oppo K1। এই ফোনে ছিল Snapdragon 660 চিপসেট। এবার ভারতে সেই ফোনের উত্তরসূরী লঞ্চ হতে চলেছে। Oppo K3 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট। এছাড়াও থাকবে 20W VOOC3.0 ফাস্ট চার্জিং। একাধিক RAM ও কালার অপশানে পাওয়া যাবে এই ফোন।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Oppo K3 ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। Oppo K3 ফোনে থাকবে 6.5 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে AMOLED ডিসপ্লে ব্যবহার করতে পারে Oppo। থাকছে Snapdragon 710 চিপসেট। Oppo K1 ফোনে ছিল Snapdragon 660 চিপসেট।

Advertisement

দুটি মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে Oppo K3। 6GB RAM আরে 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। সাথে থাকছে 128GB স্টোরেজ। এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। Oppo Reno ফোনেও একই ক্যামেরা ববহার হয়েছিল। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।

Oppo K3 ফোনের ভিতরে থাকবে একটি 3,680 mAh ব্যাটারি। সাথে থাকবে 20W VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। USB Type-C পোর্টে চার্জ হবে এই ফোন। আর থাকছে 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo K3 এর ওজন 191 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo K3 Leaked
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  2. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  3. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  4. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  5. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  6. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  7. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  8. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  9. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
  10. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.