সুপার ফাস্ট চার্জিং, দারুন ক্যামেরা সহ ভারতে এল Oppo R15 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জানুয়ারী 2019 14:02 IST
হাইলাইট
  • R15 Pro ফোনের প্রধান আকর্ষন ডুয়াল ক্যামেরায় Sony IMX519 সেন্সার
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU
  • Oppo R15 Pro এর দাম 25,990 টাকা

Oppo R15 Pro এর দাম 25,990 টাকা

ভারতে লঞ্চ হল Oppo R15 Pro। R15 Pro ফোনের প্রধান আকর্ষন 19:9 ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরায় Sony IMX519 সেন্সার। কোম্পানির সুপার ফাস্ট VOOC চার্জিং সাপোর্ট থাকছে এই ফোনে। R15 Pro তে গ্লাস ব্যাক ব্যবহার করেছে Oppo। সাথে NFC পেমেন্ট সাপোর্ট।

আরও পড়ুন: সস্তা হল Redmi Y2, কতো দামে পাওয়া যাচ্ছে এই ফোন?

Advertisement

ভারতে Oppo R15 Pro এর দাম

6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে Oppo R15 Pro এর দাম 25,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে R15 Pro। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 8,938 টাকা পর্যন্ত ছাড় মিলবে।

আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro

Oppo R15 Pro স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo R15 Pro তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0 স্কিন। R15 Pro তে থাকছে একটি 6.28 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

আরও পড়ুন: 48MP ক্যামেরা নিয়ে আসছে Redmi X

R15 Pro ফোনের পিছনে থাকছে 10MP+16MP ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় Sony IMX519 সেন্সার থাকছে। ফোনের সামনে থাকছে একটি 16MP f/2.0 ক্যামেরা।

আরও পড়ুন: ব্যাটারি বাঁচাতে Android Q তে যোগ হবে বিশেষ এই ফিচার

Advertisement

কানেক্টিভিটির জন্য Oppo R15 Pro তে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 3,430 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.