ভারতে Oppo R17 Pro ফোনের দাম 45,990 টাকা। 8GB RAM+128GB স্টোরেজে ভারতে এই স্মার্টফোন বিক্রি করবে Oppo। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in থেকে বিক্রি শুরু হয়েছে Oppo R17 Pro।
ভারতে Oppo R17 Pro ফোনের দাম 45,990 টাকা
মঙ্গলবার ভারতে লঞ্চ হল Oppo –র ফ্ল্যাগশিপ R17 Pro। মঙ্গলবার মুম্বাইতে এক ইভেন্টে ভারতে Oppo R17 Pro লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। Oppo R17 Pro ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। একই সাথে ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। Oppo 17 Pro এর প্রধান আকর্ষন ফোনের পিছনের তিনটি ক্যামেরা। এর সাথেই Oppo 17 Pro ফোনে Super VOOC ফাস্ট চার্জ সাপোর্ট, 8GB RAM, Snapdragon 710 চিপসেট থাকবে।
ভারতে Oppo R17 Pro ফোনের দাম 45,990 টাকা। 8GB RAM+128GB স্টোরেজে ভারতে এই স্মার্টফোন বিক্রি করবে Oppo। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in থেকে বিক্রি শুরু হয়েছে Oppo R17 Pro। এছাড়াও প্রায় সব অফলাইন রিটেল চেনে পাওয়া যাবে Oppo র নতুন ফ্ল্যাগশিপ। 7 ডিসেম্বর থেকে Amazon এর সাথেই অনলাইনে Flipkart, Paytm Mall থেকে এই স্মার্টফোন কেনা যাবে।
HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Oppo R17 Pro কিনলে 10 শতাংশ ছাড় পাবেন। সাথে থাকছে সহই ইএমআই এর সুবিধা। এছাড়াও Jio দেবে আকর্ষনীয় অফার। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Oppo R17। এই ফোনের দাম 34,990 টাকা।
Oppo 17 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Oppo 17 Pro তে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট, 8GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo 17 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার, একটি 20MP দ্বিতীয় সেন্সার ও তৃতীয় একটি থ্রিডি সেন্সার থাকবে। তবে এই তিন নম্বর সেন্সারটি ঠিক কী কাজ করবে তা জানায়নি Oppo।
কানেক্টিভিটির জন্য Oppo 17 Pro তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/ A-GPS, USB Type-C আর NFC। Oppo 17 Pro ফোনের ভিতরে থাকবে একটি 3700 mAh ব্যাটারি। কোম্পানির নিজস্ব Super VOOC চার্জিং টেকনোলজির মাধ্যমে দ্রুত এই ফোন চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features