দুর্দান্ত ডিসপ্লে আর ক্যামেরা সহ আসছে Oppo Reno, ফাঁস হল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 এপ্রিল 2019 12:24 IST
হাইলাইট
  • 10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন বাজারে আসবে
  • দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে এই ফোন
  • টপ ভেরিয়েন্টে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট

10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন বাজারে আসবে

Photo Credit: Weibo/ Oppo

ইতিমধ্যেই নতুন সাব ব্র্যান্ড Reno লঞ্চ করেছে Oppo। 10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন বাজারে আসবে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে এই ফোন। একটি ফোনে থাকবে মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট। অন্যটিতে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। হাই এন্ড ভেরিয়েন্টে থাকবে 10X জুম। এই ভেরিয়েন্টের নাম হবে Oppo Reno 10X Zoom।

এবার ইন্টারনেটে এক রিপোর্টে Oppo Reno 10X Zoom ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকবে OLED ডিসপ্লে। রিপোর্টে জানানো হয়েছে ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে Oppo –র ColorOS 6.0 স্কিন। Oppo Reno 10X Zoom ফোনের ওজন 215 গ্রাম।

Advertisement

ভিয়েতনামে এক রিপোর্টে Oppo Reno 10X Zoom ফোনের দাম জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ভারতীয় মুদ্রায় 41,300 টাকা থেকে 44,000 টাকা দামে পাওয়া যাবে এই ফোন। Huawei P30 আর Samsung Galaxy S10e এর সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে Oppo Reno 10X Zoom।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ফোনের টিজার প্রকাশ করেছে Oppo। এই টিজারে জানানো হয়েছে Oppo Reno ফোনে থাকবে 93.1 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। সামনে থেকে এই ফোনের ছবি প্রকাশিত হয়েছে। ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.