Oppo Reno

Oppo Reno - ख़बरें

  • দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
    Oppo Reno 16 5G-এর নতুন 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে আসতে পারে। নতুন বেস মডেলের দাম 60,000 টাকা থেকে 62,000 টাকার মধ্যে থাকতে পারে। বর্তমানে ডিভাইসের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 66,999 টাকায় বিক্রি হচ্ছে। ফলে স্পেসিফিকেশন না বদলে অপেক্ষাকৃত কম দামে ফোন বিক্রির সুযোগ পাবে কোম্পানি। ক্রেতাদের সামনেও আরও একটি অপশন চলে আসবে। বেশি স্টোরেজ চান না এমন গ্রাহকরা কম দামের কনফিগারেশন বেছে নিতে পারবে।
  • ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
    Oppo Reno 16 সিরিজের ফোনের সঙ্গে Oppo Enco Air 5 ও Oppo Bubble ভারতে লঞ্চ হয়েছে। Oppo Bubble গোল ডিসপ্লেযুক্ত একটি অ্যাক্সেসরি, যা ফোনের পিছনে চুম্বকের মতো আটকে গিয়ে ভিউফাইন্ডারের কাজ করবে। ফলে ফ্রন্ট ক্যামেরার বদলে পিছনের ক্যামেরা দিয়ে আরও উন্নত মানের সেলফি বা ভ্লগ শ্যুট করতে পারবেন। এটি ব্লুটুথের মাধ্যমে ফোনের সঙ্গে কানেক্ট হবে ও 10 মিটার দূর থেকে রিমোট শাটার বাটনেরও কাজ করবে। Oppo Enco 5 ইয়ারবাডে টাইটেনিয়াম-কোটেড 12 মিমি ড্রাইভার রয়েছে। এটি 52 ডেসিবেল ANC অফার করে। এতে টাচ কন্ট্রোল রয়েছে। কোম্পানি মোট 54 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে। ANC অফ থাকলে 13 ঘন্টা গান শোনা যাবে।
  • Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
    Oppo Reno 16 সিরিজের অধীনে Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হয়েছে। দুই স্মার্টফোনে যথাক্রমে Snapdragon 7 Gen 4 ও Dimensity 7300 প্রসেসর ব্যবহার হয়েছে। ফোনগুলি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 80W ফাস্ট চার্জিং, ও Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে।
  • Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
    Oppo Reno 16 FS ইউরোপে 649 ইউরো মূল্যে লঞ্চ হয়েছে৷ এটি MediaTek Dimensity 7300 Energy প্রসেসর, 6,500mAh ব্যাটারি, এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে৷ এতে ট্রিপল রিয়ার ক্যামেরা, Snap Key AI বাটন, স্টেরিও স্পিকার, 4K ভিডিও রেকর্ডিং, IP68 রেটিং, এবং Oppo Bubble অ্যাক্সেসরি সাপোর্ট আছে।
  • সেলফির নিয়ম বদলে দিচ্ছে Oppo Reno 16 সিরিজ, অভিনব Bubble স্ক্রিনের সঙ্গে ভারতে আসছে
    Oppo Reno 16 ও Reno 16c জুলাই 2 ভারতে লঞ্চ হচ্ছে। Reno 16-এ 50MP প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম-সহ 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সিরিজের দুই মডেলেই 50MP সেলফি ক্যামেরা মিলবে। ফোনগুলির সঙ্গে Oppo Bubble মিলবে, যা 1.73 ইঞ্চির গোল ডিসপ্লেযুক্ত একটি ম্যাগনেটিক অ্যাক্সেসরি৷ এটি ফোনের পিছনে আটকে রাখা যাবে। ফলে রিয়ার ক্যামেরার ম্যাধ্যমে সেলফি তুলতে পারবেন। এছাড়াও, 10 মিটার দূর থেকে রিমোট কন্ট্রোল হিসেবেও কাজ করবে।
  • জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
    Oppo Reno 16 সিরিজের ইন্ডিয়ান লঞ্চ ডেট আরও একবার ফাঁস হয়ে গিয়েছে। টিপস্টার দেবায়ন রায় জানিয়েছেন, Oppo Reno 16 ও Reno 16c ভারতে জুলাই 2 লঞ্চ হবে। উভয় ফোনের সেল জুলাই 9 থেকে শুরু হবে৷ Reno 16 Pro পরবর্তীকালে ভারতে আসবে বলে দাবি করা হয়েছে৷
  • Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
    Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল। শুধু ফোন নয়, Oppo Bubble অ্যাক্সেসরি ও Enco Air 5 ইয়ারবাডেরও আগমনও নিশ্চিত করেছে সংস্থা। Reno 16 সিরিজ Flipkart ও Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এ দেশে বিক্রি হবে। Oppo Bubble আসলে একটি কাস্টমাইজেবল গোল ডিসপ্লে, যা চুম্বকের মতো ফোনের পিছনে আটকে যায়। এটি রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার সুবিধা দেয়। আপনি ছবি তোলার আগে গোলাকার ডিসপ্লেতে প্রিভিউ দেখতে পাবেন।
  • Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
    Oppo Reno 16c ভারতে Oppo Reno 16F-এর মতো হার্ডওয়্যার ও স্পেসিফিকেশনের সঙ্গে আসবে। গত বছর Reno 15c মডেলটি Oppo Reno 15 সিরিজের সবচেয়ে সস্তা মডেল ছিল। জুলাইয়ে গ্লোবাল লঞ্চের আগে Reno 16F মডেলের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এটি স্ট্যান্ডার্ড Reno 16-এর তুলনায় সাইজে বড়, কিন্তু ডাউনগ্রেড ফিচার অফার করে।
  • Oppo Reno 15A দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
    Oppo Reno 15A জাপানে লঞ্চ হয়েছে। ওপ্পোর এই ফোনে 7,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP66 + IP68 + IP69 রেটিং, Snapdragon 6 Gen 1 প্রসেসর, NFC, 80W ফাস্ট চার্জিং, ও AMOLED ডিসপ্লে রয়েছে। দাম 64,800 ইয়েন থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 38,000 টাকা।
  • 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
    টিপস্টার অভিষেক যাদবের X পোস্টে অনুসারে, Oppo Reno 16 সিরিজ জুলাই 2 ভারতে লঞ্চ হবে। যদিও কোম্পানি এখনও অফিসিয়াল লঞ্চ ডেট প্রকাশ করেনি। Reno 16 এবং Reno 16 Pro চীনে 120Hz AMOLED ডিসপ্লে, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং,200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, 16 জিবি র‍্যাম, এবং Dimensity চিপসেটের সঙ্গে উপলব্ধ। ফোনগুলোর ভারতীয় ভ্যারিয়েন্টে সব স্পেসিফিকেশন এক থাকলেও, ভিন্ন প্রসেসর ব্যবহার হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
  • Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হল, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
    Oppo Reno 16, Reno 16 Pro, এবং Reno 16 FS ইতালির অনলাইন রিটেলার Epto-এর ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। চার্জিং অ্যাডাপ্টার ও ব্যাক কভার-সহ Oppo Reno 16 5G Bundle প্যাকের দাম 1,087.90 ইউরো প্রায় 1,19,900 টাকা। Reno 16 FS 5G-এর ব্ল্যাক এবং হোয়াইট কালার 791.90 ইউরোতে (প্রায় 87,300 টাকা) লিস্টেড আছে।
  • Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
    CPH2865 মডেল নম্বরযুক্ত একটি Oppo স্মার্টফোন গিকবেঞ্চে লিস্টেড আছে। মডেল নম্বর আসন্ন Oppo Reno 16-এর ভারতীয় এবং আর্ন্তজাতিক সংস্করণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। ফোনের চাইনিজ ভ্যারিয়েন্টে Dimensity 8550 Super চিপসেট থাকলেও, বাইরের মার্কেটে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার হব। তবে এটি চীনের মতো ভারতেও Android 16-নির্ভর ColorOS কাস্টম স্কিন দিয়ে সজ্জিত থাকবে।
  • Oppo Reno 16 ও Reno 16 Pro বাজার কাঁপিয়ে দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 16GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
    Oppo Reno 16-এর দাম 3,499 ইউয়ান (12 জিবি + 256 জিবি) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 49,000 টাকার সমান। Reno 16 Pro কিনতে খরচ হবে 4,499 ইউয়ান (প্রায় 63,000 টাকা)। উভয় স্মার্টফোনে LTPO AMOLED ডিসপ্লে, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68 + IP69 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং, 16 জিবি র‍্যাম, ও Dimensity প্রসেসর আছে।
  • Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
    Oppo Reno 16 সিরিজ জুলাই মাসে ভারতে লঞ্চ হবে। লাইনআপের অধীনে Reno 16, Reno 16 Pro, Reno 16 Pro Mini, ও Reno 16c এ দেশে আসবে। Reno 16 ও Reno 16 Pro উভয় ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করবে। দুই ফোনেই 200 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। ফোনগুলো মে 25 চীনে লঞ্চ হচ্ছে।
  • Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
    Oppo Reno 16 চাইনিজ মার্কেটে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। Reno 16 Pro সর্বাধিক 16 জিবি র‍্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। ফোনগুলি 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে।

Oppo Reno - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »