ডিসেম্বরে সেরা অফার, 13,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Oppo স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 ডিসেম্বর 2025 22:12 IST
হাইলাইট
  • Oppo Reno 13 ভারতে লঞ্চ হওয়ার সময় 37,999 টাকা দাম ছিল
  • এখন স্মার্টফোনটি 24,999 টাকায় বিক্রি হচ্ছে
  • Oppo Reno 13 ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে

Oppo Reno 13 comes with a 50-megapixel selfie camera

Photo Credit: Oppo

2025 সালে তার অন্তিম পর্বে পৌঁছতেই পুরনো স্টক খালি করতে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলি। Oppo Reno 13 মডেলে পাওয়া যাচ্ছে এমনই লোভনীয় অফার। 37,999 টাকা দামে লঞ্চ করা এই স্মার্টফোন পেয়ে যাবেন 24,999 টাকায়। এই স্টাইলিশ ডিজাইন ও প্রিমিয়াম ফিচার্সের ফোন 14,000 টাকা সস্তা হয়েছে। Oppo Reno 13-এর ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, 120 হার্টজ AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ইত্যাদি। চলুন ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Oppo Reno 13 বিক্রি হচ্ছে 13,000 টাকা ছাড়ে

Oppo Reno 13 চলতি বছর জানুয়ারি মাসে ভারতে 37,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম ছিল। আর এখন এটি অ্যামাজনে 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ, লঞ্চ প্রাইসের থেকে 13,000 টাকা সস্তা হয়েছে। অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিভাইসটি কিনলে 719 টাকা ক্যাশব্যাক মিলবে। নো কস্ট EMI মাসে 8,333 টাকা থেকে শুরু হচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বাধিক 23,500 টাকা দাম পাওয়া যেতে পারে।

অন্য দিকে, 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 39,999 টাকা থেকে কমে এখন 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এক্সচেঞ্জ করলে 31,700 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। এটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 3,799 টাকা ছাড় পাওয়া যাবে। 3,777 টাকা থেকে নো কস্ট EMI প্ল্যান শুরু হচ্ছে। ফোনটি লুমিনাস ব্লু এবং আইভরি হোয়াইট কালার অপশনে উপলব্ধ।

Oppo Reno 13 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো রেনো 13-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, 1,200 নিট পিক ব্রাইটনেস, 1,256 x 2,760 পিক্সেল রেজোরিউশন, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 7i কভার আছে৷ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর দ্বারা পরিচালিত। সংস্থা 5,600mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Oppo Reno 13-এর ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট ও f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স আছে। সামনে সেলফি ও ভিডিও চ্যাটের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.