Oppo Reno 15 FS 5G লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 512GB স্টোরেজ আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 জানুয়ারী 2026 17:26 IST
হাইলাইট
  • Oppo Reno 15 FS 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে
  • স্মার্টফোনে 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে
  • Reno 15FS 5G এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে

Oppo Reno 15 FS 5G features a 50-megapixel triple rear camera unit

Photo Credit: Oppo

Oppo Reno 15 সিরিজের অধীনে জানুয়ারি মাসের শুরুতে চারটি নতুন মডেল ভারতে লঞ্চ হয়েছিল — Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G, এবং Reno 15c 5G। চাইনিজ সংস্থাটি এবার এই লাইনআপের পঞ্চম স্মার্টফোন রিলিজের ঘোষণা করেছে। Oppo Reno 15 FS 5G নামে সেই ফোনটি 6,500mAh ব্যাটারি ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে দেশের বাইরে লঞ্চ হয়েছে। নতুন ডিভাইসের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, 80W ফাস্ট চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, eSIM সাপোর্ট, ইত্যাদি।

Oppo Reno 15FS 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো রেনো 15এফএস 5G স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল (f/2.4) ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা উভয় 30fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়াও, ক্যামেরায় স্লো মোশন, টাইমল্যাপস,  ডুয়াল ভিউ ভিডিও মোড, ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) আছে৷ এতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম ও 512 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

Oppo Reno 15FS 5G এর সামনে একটি 6.59 ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1,400 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.07 বিলিয়ন কালার, এবং FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল) সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

স্মার্টফোনটি Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম ইন্টারফেসের সাথে এসেছে। ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে IP68 + IP69 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং আছে। মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Oppo Reno 15FS 5G দাম

Oppo Reno 15FS 5G ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছে। এটি ওপ্পো পোলান্ডের ওয়েবসাইটে 1,999 PLN মূল্যে লিস্টেড আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 40,600 টাকার সমান। এটি 8 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনের দাম। হ্যান্ডসেটটি অরোরা ব্লু এবং টোয়াইলাইট ব্লু রঙের বিকল্পে উপলব্ধ।

 
KEY SPECS
Display 6.57-inch
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 512GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.