Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 19 জুন 2026 11:27 IST
হাইলাইট
  • Oppo Reno 16c ভারতে আসছে Reno 16F-এর সঙ্গে সাদৃশ্য রেখে
  • এটি গত বছরের Reno 15c মডেলের আপগ্রেড ভার্সন হবে
  • Oppo Reno 16c উন্নত 50MP 3.5x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাবে

Oppo Reno 16c will succeed the Reno 15c (pictured)

Photo Credit: Oppo

Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। চীনে শুধু Reno 16 ও Reno 16 Pro লঞ্চ হলেও, বাইরের মার্কেটে ফোনগুলির সাথে আরও একটি মডেল প্রকাশ করতে পারে সংস্থা। ফোনটির নাম Reno 16 FS বা Reno 16F হতে পারে। আর এখন জানা গিয়েছে, এই ফোনের সঙ্গে সাদৃশ্য রেখে Oppo Reno 16c ভারতে পা রাখবে। গত বছর Oppo Reno 15 লাইনআপের অধীনে Reno 15c এসেছিল। এটি সিরিজের সবচেয়ে কম দামের মডেল ছিল। Oppo Reno 16 সিরিজ ভারতে জুলাই 2 লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

Oppo Reno 16c ভারতে আসছে

টিপস্টার যোগেশ ব্রারকে উদ্ধৃত করে 91মোবাইলস জানিয়েছে, Oppo ভারতে Reno 16 ও Reno 16c আনতে চলেছে। এটি Reno 16F-এর মতো হার্ডওয়্যার অফার করবে। Reno 16F মডেলের স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এটি স্ট্যান্ডার্ড Reno 16-এর তুলনায় সাইজে বড়।

Oppo Reno 16F/Reno 16c স্পেসিফিকেশন

রিপোর্ট অনুসারে, Oppo Reno 16c চলবে MediaTek Dimensity 7300 প্রসেসরে। ফোনের সামনে 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে 6,500mAh ব্যাটারি ও 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি NFC, IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও স্টেরিও স্পিকার নিয়ে আসবে।

ছবি ও ভিডিও তোলার জন্য, ওপ্পো রেনো 16সি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম এবং 50 সেন্সরযুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত হবে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ।

প্রসঙ্গত, Oppo Reno 16-এর চীনা মডেলে Dimensity 8550 Super চিপসেট থাকলেও, ভারতীয় সংস্করণে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার হতে পারে। তবে অন্যান্য স্পেসিফিকেশন অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে৷ এতে 6,700mAh ব্যাটারি রয়েছে।

ফোনের সামনে 6.32 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল (3.5x অপটিক্যাল জুম) পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

সফটওয়্যারের দিক থেকে Reno 16 ও Reno 16c রান করবে ColorOS 16 কাস্টম সফটওয়্যারে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বায়োমেট্রিক সেফটির জন্য, ফোনগুলোর স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  2. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  3. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  4. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
  6. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
  7. AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
  8. Oppo Reno 15A দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  9. OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে
  10. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.