শক্তিশালী প্রসেসর আর বিশাল ব্যাটারি নিয়ে আসছে Oppo Reno 2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 অগাস্ট 2019 16:44 IST
হাইলাইট
  • Oppo Reno 2 ফোনে থাকবে VOOC 3.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট
  • কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C পোর্ট
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 700 সিরিজ চিপসেট

দুটি রঙে পাওয়া যাবে Oppo Reno 2

আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 2। সম্প্রতি এই ফোনের নতুন টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। সেখানে জানানো হয়েছে নতুন Oppo Reno 2 তে থাকছে Snapdragon 730G চিপসেট আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। ইতিমধ্যেই Oppo জানিয়েছে Reno 2 ফোনে থাকছে 20X জুম। 28 অগাস্ট লঞ্চের আগে এই ফোন সম্পর্কে আরও নতুন তথ্য প্রকাশ করল চিনের কোম্পানিটি।

28 অগাস্ট লঞ্চ হতে চলেছে Oppo Reno 2। গোটা বিশ্বে সবার আগে ভারতে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। Oppo Reno 2 ফোনে Oppo Reno ফোনের মতোই থাকছে সাইড সুইং সেলফি ক্যামেরা। তবে নতুন Oppo Reno 2 এর প্রধান আকর্ষন ফোনের পিছনে চারটি ক্যামেরা। Oppo Reno ফোনের পিছনের ক্যামেরায় ছিল 10x জুম। নতুন Oppo Reno 2 ফোনের পিছনে 20X জুম থাকবে। 2019 সালের মে মাসে লঞ্চ হয়েছিল Oppo Reno।

Advertisement

Oppo Reno 2 ফোনে থাকবে একটি 6.55 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে Gorilla Glass এর সুরক্ষা। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.1 শতাংশ। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragomn 730G চিপসেট, 8GB RAM  আর 256GB স্টোরেজ। এর সাথেই থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর VOOC Flash Charge 3.0 সাপোর্ট।

ইতিমধ্যেই Oppo জানিয়েছে 28 অগাস্ট লঞ্চ হবে Oppo Reno 2। ভারতেই প্রথম এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছে চিনের কোম্পানিটি। তবে ধীরে ধীরে চিন ও বিশ্বের অন্যান্য জনপ্রিয় স্মার্টফোন বাজারে এই ফোন লঞ্চ করবে Oppo। Oppo Reno 2 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। মে মাসে লঞ্চ হওয়া Oppo Reno ফোনের পিছনে ছিল তিনটি ক্যামেরা।

এছাড়াও কোম্পানি জানিয়েছে Oppo Reno 2 ফোনের পিছনে 20X জুমের ক্যামেরা থাকবে। এই ফোনে থাকবে শার্ক ফিন পপ-আপ সেলফি ক্যামেরা। 28 অগাস্ট ভারতে লঞ্চ হবে নতুন এই স্মার্টফোন।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.