200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
টিপস্টার অভিষেক যাদবের X পোস্টে অনুসারে, Oppo Reno 16 সিরিজ জুলাই 2 ভারতে লঞ্চ হবে। যদিও কোম্পানি এখনও অফিসিয়াল লঞ্চ ডেট প্রকাশ করেনি। Reno 16 এবং Reno 16 Pro চীনে 120Hz AMOLED ডিসপ্লে, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং,200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, 16 জিবি র্যাম, এবং Dimensity চিপসেটের সঙ্গে উপলব্ধ। ফোনগুলোর ভারতীয় ভ্যারিয়েন্টে সব স্পেসিফিকেশন এক থাকলেও, ভিন্ন প্রসেসর ব্যবহার হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।