Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 এপ্রিল 2026 14:06 IST
হাইলাইট
  • Poco C81 Pro বড় 6,000mAh ব্যাটারির সাথে আসছে
  • স্মার্টফোনের সামনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  • ফোনে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টল করা থাকছে

Poco C81 Pro is listed with a 6,000mAh battery

Photo Credit: Mundo Xiaomi

Poco C81 Pro তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। Poco তাদের C সিরিজের অধীনে সাধারণত বাজেট স্মার্টফোন লঞ্চ করে। এই  আপকামিং ফোনের ক্ষেত্রেও সেই প্রথার ব্যতিক্রম ঘটছে না। অফিসিয়াল লঞ্চের আগেই পোকোর নতুন মডেলের ডিজাইন, গুরুত্বপূর্ণ ফিচার্স, ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। Poco C81 Pro ডুয়াল রিয়ার ক্যামেরা, 120Hz ডিসপ্লে, 200 শতাংশ ভলিউম বুস্ট, Xiaomi HyperOS 3 সফটওয়্যার, 3.5 মিমি অডিও জ্যাক, USB-C, এবং মাইক্রো এসডি কার্ড সাপোর্টের সাথে লঞ্চ হবে। এতে বড় ব্যাটারি থাকবে, যা ফুল চার্জ দিলে গোটা দিন ব্যবহার করা যাবে বলে আশা করা যায়।

Poco C81 Pro-এর ছবি, স্পেসিফিকেশন, ও ফিচার্স ফাঁস 

রিপোর্ট অনুসারে, পোকো সি81 প্রো 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে আসবে। এতে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং, ও HD+ রেজোলিউশন (720 x 1600 পিক্সেল) সাপোর্ট থাকবে। ফোনের স্ক্রিনে TUV Rheinland-এর ট্রিপল সার্টিফিকেশন (লো ব্লু লাইট, সার্কাডিয়ান ফ্রেন্ডলি, ও ফ্লিকার-ফ্রি) থাকছে। বাজেট ফোন হলেও NFC প্রযুক্তি রেখেছে পোকো।

এছাড়াও, ওয়েট টাচ 2.0 ফিচার থাকার ফলে ভেজা হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না। ডিভাইসে ছবি ও ভিডিও তোলার জন্য f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.0) পাওয়া যাবে। পিছনের ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও শুট করতে সক্ষম।

পোকোর নতুন ফোনে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড করা আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 6,000mAh ব্যাটারি। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করবে। Poco C81 Pro চলবে Unisoc T7250 প্রসেসরে৷ অর্থাৎ এতে 5G কানেক্টিভিটির সুবিধা মিলবে না। এই অক্টা-কোর চিপসেটে একজোড়া Cortex A75 কোর এবং ছয়টি Cortex A55 কোর আছে।

আসন্ন ফোনে 4 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ অপশনে পাওয়া যাবে। হ্যান্ডসেটের ইন্টার্নাল স্টোরেজ SD কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। এতে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। এটি তিনটি কালার অপশনে উপলব্ধ হবে ও ডিজাইন নজর কাড়তে বাধ্য। ডিভাইসটি 8.15 মিমি পুরু এবং ওজন 208 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  2. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  3. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  4. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  5. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  6. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  7. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  8. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  9. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  10. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.