Poco C81 Pro গ্লোবাল মডেলে Android 15 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
Photo Credit: Poco
Poco C81 Pro features a big display with 120Hz refresh rate support
Poco C81 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। Poco C81 এবং C81x গত সপ্তাহে ভারতে এসেছে। এবার নতুন Pro মডেল নিয়ে হাজির হয়েছে সংস্থা। এই স্মার্টফোনের দাম ভারতীয় মুদ্রায় 9,500 টাকারও কম রাখা হয়েছে। Poco C81 Pro হাই রিফ্রেশ রেট, 6,000mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডুয়াল ব্যাক ক্যামেরা, ট্রিপল TÜV Rheinland সার্টিফিকেশন, এবং NFC-এর মতো ফিচার নিয়ে এসেছে। এটি একটি র্যাম ও তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। চলুন পোকোর নয়া মোবাইল ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Poco C81 Pro মডেলের সামনে 6.9 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 800 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ পোকো চোখের সুস্থতার দিকে বিশেষ খেয়াল রেখেছে।
এছাড়াও, স্ক্রিনে ওয়েট টাচ প্রযুক্তি থাকার ফলে ভেজা বা তৈলাক্ত হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না। Poco C81 Pro-এর ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে কোম্পানি।
পোকোর নতুন ফোনে Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি Mali-G57 GPU, 4 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সাথে যুক্ত। মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ বৃদ্ধি করা যাবে। আবার র্যাম ভার্চুয়ালি 8 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটি Android 15 ভিত্তিক HyperOS 3 সফটওয়্যারে রান করে।
Poco C81 Pro-এর 6,000mAh ব্যাটারি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পোকো দাবি করছে, এক হাজার বার চার্জ দেওয়ার পরেও ব্যাটারির স্বাস্থ্য 80 শতাংশ বজায় থাকবে। সংস্থা আরও জানিয়েছে, ফুল চার্জে 19 ঘন্টা নন স্টপ ভিডিও দেখা যাবে। ফোনটিতে IP52 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 200 পার্সেন্ট সুপার ভলিউম মোড, ও গুগলের সার্কেল টু সার্চ ফিচার পাওয়া যাবে।
নির্বাচিত গ্লোবাল মার্কেটে Poco C81 Pro-এর দাম 99 ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় 9,300 টাকার কম। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 109 ডলার (প্রায় 10,000 টাকা) ও 129 ডলার (প্রায় 12,000 টাকা)। এটি ব্ল্যাক,গোল্ড, ও গ্রীন কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile